Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

হিট প্রকল্প বাস্তবায়নে গতি আনতে ইউজিসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৬:১২
হিট প্রকল্প বাস্তবায়নে গতি আনতে ইউজিসির নির্দেশনা

ছবি: আগামীর সময়

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)-এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের কাজ চলতি বছরের জুনের মধ্যে শেষ করতে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

আজ মঙ্গলবার ইউজিসি ভবনে হিট প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিশ্বব্যাংকের চতুর্থ সাপোর্ট মিশন সভায় তিনি এ পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান হিট প্রকল্পের ডিপিপি সংশোধনের কাজ ২০২৬ সালের জুনের মধ্যে সম্পন্ন করতে পরিকল্পনা কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠনের পারমর্শ দেন।

তিনি বলেছেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষার সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক প্রতিষ্ঠান-ইউজিসির জন্য উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। এটি দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। শিক্ষার্থীদের কর্মক্ষম ও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে এটি সহায়ক হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এ সময় তিনি হিট প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করে ২০২৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে সব কাজ শেষ করার লক্ষ্য নিয়ে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অন্যদিকে, বিশ্বব্যাংকের টি এম আসাদুজ্জামান হিট প্রকল্পের অনর্জিত লক্ষ্য অর্জন এবং ছাড়কৃত অর্থ পূর্ণ ব্যবহারে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়া প্রকল্পের কাজে গতি আনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন, নারীর ক্ষমতায়নে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেল শক্তিশালী করা, ই-বুক ক্রয়সহ হিট প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এদিকে, আগামী জুন মাসে হিট প্রকল্পের মিডটার্ম রিভিউ নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাংক তৃতীয় সাপোর্ট মিশন সভায় হিট প্রকল্পের সামগ্রিক বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তোষজনক’ বলে ইতিবাচক মূল্যায়ন করেছে। হেকেপ প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় ইউজিসি এই প্রকল্প বাস্তবায়ন করছে।

সভায় বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর একেএম মুনিরুল ইসলাম, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিতসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউজিসিহিট প্রকল্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে