Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

শিক্ষামন্ত্রীর অতিকথন বন্ধের দাবি অভিভাবক ফোরামের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২০:৩৯
শিক্ষামন্ত্রীর অতিকথন বন্ধের দাবি অভিভাবক ফোরামের

ফাইল ছবি

সারা দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে অতিকথন বন্ধের আহ্বান জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। একই সঙ্গে শিক্ষামন্ত্রীকে আরও দূরদর্শিতার পরিচয় দেওয়ার কথা জানায় সংগঠনটি।

আজ মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু।

বিবৃতিতে বলা হয়, গত ১২ ও ১৩ জুলাই সারা দেশে ভারী বর্ষণে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ আখ্যা দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা রাজপথে নামে। তারা ঢাকার সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৪ জুলাই ২০২৬

‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময়ে যদি দূরদর্শিতার পরিচয় দিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হতো, তবে আজকের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতো না’— উল্লেখ করা হয় বিবৃতিতে।

শিক্ষামন্ত্রীর কার্যক্রম তুলে ধরে দুলু বলেছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষামন্ত্রী। বিগত আওয়ামী সরকারের আমলে ধ্বংস হওয়া ও স্থবির হয়ে পড়া শিক্ষাব্যবস্থাকে টেনে তোলার জন্য প্রশংসনীয় প্রচেষ্টা চালাচ্ছেন। তবে তার কিছু কিছু ‘অতিকথন’ বা মন্তব্য বিভিন্ন ক্ষেত্রে অনাবশ্যক বিতর্কের জন্ম দিয়েছে, যার ফলে আজকের এই উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছে।

শিক্ষামন্ত্রীএসএসসিএহসানুল হক মিলনজলাবদ্ধতাএইচএসসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প