চীনে সাম্প্রতিক সফরকে বাংলাদেশের শিক্ষা খাতের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে আরও দৃঢ় ও দীর্ঘমেয়াদি সংযোগ তৈরি হবে।চীন সফর শেষে সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষামন্ত্রীর নেতৃত্বে গত ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত চীন সফর করে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর শিক্ষা...