Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

পাল্টে যাচ্ছে জবির মেডিকেল সেন্টারের চিত্র

জবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২১:০৩
পাল্টে যাচ্ছে জবির মেডিকেল সেন্টারের চিত্র

ছবি: আগামীর সময়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়নে উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে মেডিকেল সেন্টারে ১৩টি আধুনিক টেস্টিং মেশিন স্থাপনসহ অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।

এসব সেবা চালু হলে শিক্ষার্থীরা বিনামূল্যে প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে পারবেন। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে আধুনিকায়ন করা মেডিকেল সেন্টারটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন জকসুর ভিপি রিয়াজুল ইসলাম।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরীক্ষাগারে নতুন ১৩টি টেস্টিং মেশিন ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করা হয়। জকসু প্রতিনিধিরা জানান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে এসব আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে।

জকসু সূত্রে জানা গেছে, মেডিকেল সেন্টারের ল্যাবরেটরিতে যুক্ত করা সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার (Bio-Base-4000), বাইনোকুলার মাইক্রোস্কোপ (N-1200), হেমাটোলজি অ্যানালাইজার (BC-10), গামা RFID রিডার অ্যাসেম্বলি, ইউরিন অ্যানালাইজার (UAP-505 Plus), হরমোন অ্যানালাইজার (PIMA/PT-1000) এবং ESR অ্যানালাইজার (ESR-20)। এ ছাড়া রয়েছে ৮-হোল সেন্ট্রিফিউজ মেশিন, ডিজিটাল ইউরিন রোটেটর, রোলার মিক্সচার (TRV-A) এবং ৫-৫০, ১০-১০০ ও ১০০-১০০০ মাইক্রোলিটারের তিনটি মাইক্রোপিপেট।

মেডিকেল সেন্টারের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকার মতো কাজ করা হয়েছে। মেডিকেল সেন্টারে তিনটি এসি স্থাপন, জানালায় রোলার লাগানো ও নতুন গেট নির্মাণ করা হয়েছে। মেশিনারি রাখার জন্য টেবিল এবং কিট সংরক্ষণের জন্য ফ্রিজসহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামও আনা হয়েছে। পাশাপাশি জকসুর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আরও একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

মেশিনগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রথম দুই মাস বাইরে থেকে টেকনিশিয়ান এনে এসব মেশিন পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হবে। এরপর স্থায়ীভাবে লোকবল নিয়োগ করা হলে তাদের মাধ্যমে মেডিকেল সেন্টারের কার্যক্রম পরিচালনা করা হবে।’

জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জকসু দায়িত্ব নেওয়ার পর মেডিকেল সেন্টার আধুনিকায়নের জন্য প্রশাসনকে বারবার বলার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে জকসুর পক্ষ থেকে আমরা মেডিকেল সেন্টারটি আধুনিকায়ন করেছি এবং একটি নতুন অ্যাম্বুলেন্সও দিয়েছি। আমরা প্রত্যাশা করি, এখন থেকে জবি শিক্ষার্থীরা ক্যাম্পাসেই উন্নতমানের চিকিৎসাসেবা পাবেন।’

মেডিকেল সেন্টারের সেবার মান নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অসন্তোষের কথাও উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘আমরা যখনই মেডিকেলে যাই, সাধারণত নাপা ও স্যালাইন ছাড়া কার্যকর কোনো ওষুধ পাওয়া যায় না। এ কারণে শিক্ষার্থীরা মজা করে এটিকে “নাপা সেন্টার” বলে ডাকত। আশা করি, জকসুর এবারের উদ্যোগের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পাব। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও এর সঠিক পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’


জবিমেডিকেল সেন্টার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise