Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ইউল্যাবে ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা ১৪৩৩’

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৫:২৭
ইউল্যাবে ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা ১৪৩৩’

সংগৃহীত ছবি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা ১৪৩৩’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ফোরাম হলে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। তিনি বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, মানবিক দর্শন এবং তাদের সৃষ্টির সমকালীন প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন। নতুন প্রজন্মের মানবিক ও সৃজনশীল বিকাশে দুই কবির সাহিত্যচর্চার গুরুত্বও তিনি উল্লেখ করেন।

মুখ্য আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির দ্য ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টারের একাডেমিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. আহমেদ শামীম। ‘আমার রবীন্দ্রনাথ ও আমার নজরুল’ শীর্ষক আলোচনায় তিনি ব্যক্তিগত পাঠ, অভিজ্ঞতা ও ভাবনার আলোকে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, দর্শন এবং সৃষ্টিশীলতার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শামীম রেজা। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্র ও নজরুলের কবিতা আবৃত্তি, একক ও দলীয় সংগীত, নৃত্য এবং বর্ষা-নির্ভর বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সাহিত্য, সংগীত, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানটি বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করেছে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    আজই না আরও কিছুদিন

    আজই না আরও কিছুদিন

    ২৪ জুলাই ২০২৬, ০৬:০১

    বিদ্যুৎ বিতরণ বেসরকারিতে গেলে সংকটের শঙ্কা

    বিদ্যুৎ বিতরণ বেসরকারিতে গেলে সংকটের শঙ্কা

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৭

    নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন

    নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন

    ২৪ জুলাই ২০২৬, ০০:০৬

    মেট্রো রেখে মনোরেলে মনোযোগ

    মেট্রো রেখে মনোরেলে মনোযোগ

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৩২

    আয়কর আইনের ১৪৭ ধারা, উদ্বিগ্ন শীর্ষ আট বাণিজ্য সংগঠন

    আয়কর আইনের ১৪৭ ধারা, উদ্বিগ্ন শীর্ষ আট বাণিজ্য সংগঠন

    ২৪ জুলাই ২০২৬, ০০:১৮

    এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের দাবিটি সত্য নয়

    এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের দাবিটি সত্য নয়

    ২৪ জুলাই ২০২৬, ০০:৩৫

    ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’— পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি

    ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’— পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি

    ২৪ জুলাই ২০২৬, ১৬:৩৮

    সংসদ সদস্যের অনৈতিক কাণ্ড ও রাজনৈতিক নৈতিকতা

    সংসদ সদস্যের অনৈতিক কাণ্ড ও রাজনৈতিক নৈতিকতা

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪০

    বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা

    বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা

    ২৪ জুলাই ২০২৬, ০৩:২২

    বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

    বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪২

    মোহন রায়হানের ‘জুলাই এখন’ কবিতায় কী আছে, আপত্তি কেন?

    মোহন রায়হানের ‘জুলাই এখন’ কবিতায় কী আছে, আপত্তি কেন?

    ২৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুলাই)

    ২৪ জুলাই ২০২৬, ০৭:২২

    নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

    নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

    ২৪ জুলাই ২০২৬, ০১:১২

    বিয়ের স্বপ্নে রচিত হলো মৃত্যুর গল্প

    বিয়ের স্বপ্নে রচিত হলো মৃত্যুর গল্প

    ২৪ জুলাই ২০২৬, ০২:০০

    পুলিশ দেখে প্রেস ব্রিফ ছেড়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

    পুলিশ দেখে প্রেস ব্রিফ ছেড়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

    ২৪ জুলাই ২০২৬, ১১:১০

    advertiseadvertise