শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
চার শতাব্দী ধরে জনপ্রিয় জাপানি থিয়েটার আর্ট ফর্ম কাবুকি

চার শতাব্দী ধরে জনপ্রিয় জাপানি থিয়েটার আর্ট ফর্ম কাবুকি

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • পত্রিকা
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • পত্রিকা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি, জিডি ডাকসু নেতার

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯
ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি, জিডি ডাকসু নেতার

সংগৃহীত ছবি

অজ্ঞাতনামা ভারতীয় ফোন নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ থানা প্রাঙ্গণে লিখিত অভিযোগ দায়েরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

লিখিত আবেদনে মুসাদ্দিক উল্লেখ করেন, ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১টা ৩৮ মিনিটে ‘ডাকসু’ কার্যালয়ে অবস্থানকালে তার ব্যক্তিগত ফোন নম্বরে একটি অজ্ঞাতনামা ভারতীয় নাম্বার থেকে কল আসে।

তার দাবি, কলদাতা নিজের পরিচয় না দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এবং যেকোনো সময় তাকে হত্যা করে ডাস্টবিনে ফেলে দেওয়ার হুমকি দেয়। প্রায় দুই মিনিট ধরে ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালাগালি করলেও নির্দিষ্ট কোনো দাবি বা কারণ উল্লেখ করেনি।

এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার প্রয়োজনীয়তার কথা জানান।

সাংবাদিকদের তিনি বলেন, আমাকে ভারতীয় অজ্ঞাত নাম্বার থেকে ফোন দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমি শাহবাগ থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, প্রাণনাশের শঙ্কায় তিনি আইনগত সহায়তা নিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মুসাদ্দিক অভিযোগ করেন, অতীতে শরীফ ওসমান হাদি হত্যার আগে তিনিও শাহবাগ থানায় মৃত্যুর হুমকির বিষয়ে জিডি করেছিলেন। কিন্তু কার্যত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, শরীফ ওসমান হাদির বিচারের দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ আমরা দেখিনি। আমরা আশা রাখি, আমরা যদি শহীদ হয়ে যাই, যারা আমাদের খুন করবে তাদের বিচার যেন হয়—সেই দাবি জানিয়ে যেতে চাই।

হুমকির প্রসঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, নির্বাচিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন, তবে তা শান্তিপূর্ণভাবে হওয়া উচিত।

তিনি বলেন, আপনারা নির্বাচিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা উচ্ছ্বাস করেন, কোনো সমস্যা নেই। তবে সেটি শান্তিপূর্ণভাবে। শান্তিপূর্ণভাবে কটূক্তি করলেও আমরা সেটি মেনে নেব। কারণ আপনাদের জনগণ নির্বাচিত করেছে। কিন্তু হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ—দেশের প্রত্যন্ত অঞ্চলে এসব কাজ দয়া করে বন্ধ করুন।

এ সময় সংবাদ সম্মেলনে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তোলেন। তিনি বলেন, সাম্প্রতিক একটি নির্বাচনে একটি রাজনৈতিক দল জয়ী হওয়ার পর যেসব সাধারণ ভোটার ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেননি, তাদের বাড়িঘর ও দোকানপাটে হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থান থেকে অভিযোগ ও প্রমাণ পাওয়ার দাবি করেন তিনি।

তিনি মিডিয়ার মাধ্যমে বিএনপির হাইকমান্ডের উদ্দেশে খোলা চিঠি দিয়ে বলেন, জনগণ আপনাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, দেশ দখলের জন্য নয়। ঢাকায় বসে শান্তির বাণী দিলেই হবে না—প্রত্যন্ত অঞ্চলে নেতাকর্মীদের হামলা-ভাঙচুর, বাড়িঘর দখল ও অগ্নিসংযোগ বন্ধ করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন আসনে সাধারণ ভোটাররা বিভিন্ন প্রতীকে ভোট দেওয়ায় তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, পঞ্চগড়, দিনাজপুর ও নোয়াখালী জেলায় এ ধরনের ঘটনা তুলনামূলক বেশি ঘটেছে। তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে খোঁজখবর নিলে আরও অনেক ঘটনা জানা যাবে। আমরাও বিষয়গুলো গুরুত্বসহকারে তদন্ত করছি।

ডাকসু নেতারা হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত, সংশ্লিষ্ট নম্বর শনাক্তকরণ এবং নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগের নিরপেক্ষ অনুসন্ধান দাবি করেন।

এদিকে শাহবাগ থানায় দায়ের করা সাধারণ ডায়েরি অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা গেছে।

    শেয়ার করুন:
    Advertisement
    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে শঙ্কা

    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে শঙ্কা

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:০১

    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:১০

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামিতা’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামিতা’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:৩৮

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১৬ এপ্রিল ২০২৬, ২২:৩৫

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:২০

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১৪

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:৪২

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১১

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    ১৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪

    বাড়ছে রেডিওর জনপ্রিয়তা, কমছে টেলিভিশনের

    বাড়ছে রেডিওর জনপ্রিয়তা, কমছে টেলিভিশনের

    ১৬ এপ্রিল ২০২৬, ২১:৪৫

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৬

    ইলিয়াস আলীর স্ত্রীকে ঘিরে ভাইরাল দাবির সত্যতা কতটা?

    ইলিয়াস আলীর স্ত্রীকে ঘিরে ভাইরাল দাবির সত্যতা কতটা?

    ১৬ এপ্রিল ২০২৬, ২২:১০

    পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবেন না লাখো মুসলিম, নেপথ্যে কী?

    পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবেন না লাখো মুসলিম, নেপথ্যে কী?

    ১৬ এপ্রিল ২০২৬, ১৭:২৯

    সুযোগ আর অভিজ্ঞতার সঙ্গে সিরিজ জয়

    সুযোগ আর অভিজ্ঞতার সঙ্গে সিরিজ জয়

    ১৬ এপ্রিল ২০২৬, ২১:০০