৬২ গবেষককে সম্মাননা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

ছবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ
আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুগল স্কলার প্রোফাইলে ২ হাজারের বেশি সাইটেশন পাওয়া ৬২ গবেষককে সম্মাননা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মাননাপ্রাপ্ত গবেষকরা হলেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ); অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, অধ্যাপক ড. মো. আহসান হাবীব ও অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব (রসায়ন বিভাগ); অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস (ফলিত গণিত বিভাগ); অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদির (বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগ); অধ্যাপক ড. মো. শরীফ হোসেন (একাউন্টিং বিভাগ); অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া (ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ); অধ্যাপক ড. মোঃ রাকিবুল হক (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ); অধ্যাপক ড. সেলিম রায়হান, অধ্যাপক ড. রুমানা হক ও অধ্যাপক ড. এম নিয়াজ আসাদ উল্লাহ (অর্থনীতি বিভাগ); অধ্যাপক ড. মো. আমিনুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ বিললাল হোসেন ও অধ্যাপক ড. মো. রবিউল হক (পপুলেশন সায়েন্সস বিভাগ); অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান (ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ); অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন (উদ্ভিদবিজ্ঞান বিভাগ); অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী (প্রাণিবিদ্যা বিভাগ); ইউজিসি অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, অধ্যাপক ড. এ এইচ এম নুরুন নবী, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ); অধ্যাপক ড. মুনাওয়ার সুলতানা (অণুজীব বিজ্ঞান বিভাগ); অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ আল-মামুন (মৎস্যবিজ্ঞান বিভাগ); অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ও অধ্যাপক ড. আবুল বাশার মীর মোহাম্মদ খাদেমুল ইসলাম (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ); অধ্যাপক ড. এম. রেজাউল ইসলাম (পাবলিক হেলথ্ বিভাগ); ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ইমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, অধ্যাপক ড. মো. শাহ এমরান ও অধ্যাপক ড. ফিরোজ আহমেদ (ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ); অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান (ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগ); অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ড. মো. আজিজ হাসান (ভূতত্ত্ব বিভাগ); অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ (সমুদ্রবিজ্ঞান বিভাগ); সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেন (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ); অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. পাপিয়া হক, অধ্যাপক ড. মিঠুন সরকার, অধ্যাপক ড. আবুল খায়ের মল্লিক, সহযোগী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খাঁন ও সহযোগী অধ্যাপক ড. তাছলিম উর রশিদ (ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ); অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও অধ্যাপক ড. চৌধুরী ফারহান আহমেদ (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ); সহকারী অধ্যাপক ড. অনিমেষ পাল (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ); অধ্যাপক এ এ এম কাওসার হাসান (ভাস্কর্য বিভাগ); সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল (সিরামিক বিভাগ); অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম (গ্রাফিক ডিজাইন বিভাগ); অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন (শিল্পকলার ইতিহাস বিভাগ); অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলী (অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ); অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ (সিরামিক বিভাগ); অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুর রহমান (পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট); ড. গাজী নুরুন নাহার সুলতানা, ড. মো. লতিফুল বারী ও ড. সমীরন ভট্টাচার্য্য (সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী এবং ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ সম্মাননাপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম সূচনা বক্তব্য ও সাইটেশনের গুরুত্ব বিষয়ক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেন। অনুষ্ঠানে সকল অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, সকল ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, প্রক্টর এবং সম্মাননা প্রাপ্ত শিক্ষক/গবেষকগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্মাননাপ্রাপ্ত শিক্ষক ও গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়নের কাজ চলমান। গবেষণার জন্য ১ হাজার কোটি টাকা এবং শিক্ষার্থীদের কল্যাণে ১ হাজার কোটি টাকার ফান্ড গঠনের লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন এবং অ্যালামনাই নেটওয়ার্কিং যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প জোরদারের প্রচেষ্টা চালানো হচ্ছে। বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্রহণ করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার সঙ্গে ‘ল্যাব টু ল্যাব’ এবং ‘রিসার্চার টু রিসার্চার’ কার্যক্রম গ্রহণের মাধ্যমে আমরা গবেষণা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে চাই। এক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করার জন্য তিনি শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।







