Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

‘ওপর মহলের চাপ’, পদত্যাগ করলেন ঢাবির পাঁচ সহকারী প্রক্টর

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৭:১৬
শেয়ার করুন:
‘ওপর মহলের চাপ’, পদত্যাগ করলেন ঢাবির পাঁচ সহকারী প্রক্টর

গ্রাফিকস: আগামীর সময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল টিম থেকে একযোগে পাঁচ সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এ ঘটনায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমে।

গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল প্রাংয়ের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগ করা পাঁচ শিক্ষক হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

পদত্যাগ করা একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী প্রক্টরদের ডেকে নেন। এরপর তার ওপরে ‘ওপর মহলের চাপ’ রয়েছে বলে তাদের জানান এবং অনুরোধ করেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার জন্য। পরবর্তী সময়ে তারা পদত্যাগপত্র জমা দেন।

শিক্ষকদের দাবি, রাজনৈতিক চাপের কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে তাদের অনুরোধ জানানো হয়। পরে প্রক্টরের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগ করা সহযোগী অধ্যাপক মাহবুব কায়সার বলেন, ‘পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করে জমা দিয়েছি।’

সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, ‘প্রক্টরের অনুরোধে পদত্যাগ করি।’ কারণ হিসেবে তিনি জানান, প্রক্টরের ওপর ‘ওপর মহলের চাপ’ রয়েছে বলে গতকাল সন্ধ্যায় আমাদের জানানো হলে আমরা পদত্যাগপত্র জমা দেই।’

আরও পড়ুন

দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

১২ নভেম্বর ২০২৬

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল প্রাং বলেছেন, আমি গতকাল দুজনের পদত্যাগপত্র পেয়েছি। তারা আমাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। আজ একটা মিটিং শেষে তিনজন পদত্যাগপত্র দিয়ে গেছেন।

রাজনৈতিক চাপের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, ‘এ অভিযোগ থাকবেই। আমরা রাজনীতির গন্ধ খুঁজি, সব জায়গায় রাজনীতি দেখতে পাই। এখন যারা পদত্যাগ করেছেন, তারা কী কারণে পদত্যাগ করেছেন, তা ভালো বলতে পারবেন।’

এদিকে, জুলাইবিরোধী আখ্যা দিয়ে চেয়ারম্যান হতে দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীকে। জ্যেষ্ঠতা অনুযায়ী তারই চেয়ারম্যান হওয়ার কথা ছিল। অজ্ঞাতনামা একটি চিঠিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে জুলাইবিরোধী অবস্থান, শিক্ষার্থীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে অবস্থানের অভিযোগ তোলা হয়েছে। এমনকি তাকে চেয়ারম্যান করা হলে শিক্ষার্থীরা মব সৃষ্টি করতে পারে এমন আশঙ্কাও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।



ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি প্রক্টরপদত্যাগওপর মহল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড