কাঁঠাল পাড়তে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনের মৃত্যু
ঢাবি প্রতিনিধি

কাঁঠাল পাড়তে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছিয়াকুল ইসলাম (২৭) নামের এক কর্মচারী। আজ মঙ্গলবার সকাল এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুর বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
তিনি বলছিলেন, আমি হাসপাতালে গিয়ে তাকে দেখলাম। একজন তরুণ এভাবে চলে যাবে তা বিশ্বাস হচ্ছিল না।
বিশ্ববিদ্যালয়ে এক কর্মকর্তা জানান, ছিয়াকুল একজন তরুণ কর্মঠ ব্যক্তি ছিলেন। হঠাৎ তিনি এভাবে চলে যাবেন এইটা বিশ্বাস করতে পারছি না।





