Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

মাদ্রাসা ও কারিগরিতেও অভিন্ন প্রশ্নে পরীক্ষার ঘোষণা শিক্ষামন্ত্রীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৪:৫৮
মাদ্রাসা ও কারিগরিতেও অভিন্ন প্রশ্নে পরীক্ষার ঘোষণা শিক্ষামন্ত্রীর

ছবি: আগামীর সময়

আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সাধারণ বা কমন বিষয়গুলোর পরীক্ষা একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

তিনি বললেন, আগামী ২ জুলাই চলতি বছরের ৯টি শিক্ষা বোর্ড এইচএসসি ও সমমানের পরীক্ষা একই প্রশ্নে সারাদেশে অনুষ্ঠিত হবে। আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার যেসব বিষয় কমন, সেগুলোর প্রশ্নও একই করা হবে। আমরা শিক্ষায় কোনো বৈষম্য রাখতে চাই না।

আজ সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী, ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংশ্লিষ্টরা জানান, এতদিন সাধারণ শিক্ষা বোর্ডের মতো মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডগুলোতেও বাংলা, ইংরেজি ও বিজ্ঞানের মতো সাধারণ বা 'কমন' বিষয়গুলো একই কারিকুলামে পড়ানো হলেও, পরীক্ষা হতো নিজ নিজ বোর্ডের নিজস্ব প্রশ্নপত্রে। আর এই ভিন্ন প্রশ্নপত্রের কারণে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা তুলনামূলক সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে বিশেষ সুবিধা পাচ্ছে বলে বিভিন্ন মহল থেকে দীর্ঘদিনের অভিযোগ ছিল।

শিক্ষামন্ত্রীর এই নতুন ঘোষণার ফলে শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সেই বৈষম্য এবার দূর হবে বলে মনে করছেন শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মানবসম্পদ উন্নয়ন ও কারিগরি শিক্ষায় জোর

শিক্ষামন্ত্রী দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে অভিশাপ না ভেবে সম্পদে রূপান্তরের আহ্বান জানান। তিনি বললেন, বিশ্বের জনসংখ্যা কমলেও আমাদের বাড়ছে। আমরা যদি এই জনসংখ্যাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারি, তবে তা সম্পদে পরিণত হবে। বর্তমান সরকার কারিগরি শিক্ষা, নৈতিক শিক্ষা ও খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

শিক্ষক সংকট ও বদলি প্রসঙ্গ

সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সংকট দ্রুতই কেটে যাবে উল্লেখ করে মন্ত্রীর ভাষ্য, হাইকোর্টে মামলার কারণে ২০১৭ সাল থেকে প্রধান শিক্ষকদের পদোন্নতি বন্ধ ছিল। দেশের ৬৫ হাজার বিদ্যালয়ের মধ্যে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক এই জটিলতায় পড়েছিলেন। আমি দায়িত্ব নেওয়ার পর বিষয়টি সংসদে উত্থাপন করি এবং এটি আদালতের নজরে আসে। আশা করছি আগামী ২ জুলাইয়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে। এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ব্যবস্থাও করা হচ্ছে।

মাদ্রাসা শিক্ষকদের বেতন প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রতি মাসে মাদ্রাসা শিক্ষকদের বেতনের পেছনে ৫০০ কোটি টাকা ব্যয় হয়। বিগত সরকার নিয়োগ দিলেও প্রয়োজনীয় বাজেটের ব্যবস্থা করেনি। বর্তমান সরকার আগামী জুলাই মাস থেকে এই বেতনের স্থায়ী ব্যবস্থা করছে এবং ভবিষ্যতে শিক্ষকরা নিয়মিত বেতন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষা খাতে বাজেট ও নতুন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা

সরকার শিক্ষা খাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির ৪ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। বগুড়ায় ইউরোপ-আমেরিকার আদলে নতুন বিষয়ের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ার কথা উল্লেখ করে তিনি বললেন, ইউজিসি চেয়ারম্যানের প্রস্তাব পেলে নোয়াখালীতেও এমন আধুনিক ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও খেলাধুলার প্রসারের কথা উল্লেখ করে মন্ত্রী জানালেন, প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এবার ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এই শিশুরাই দেশের ভবিষ্যৎ সম্পদ।

গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

নোবিপ্রবির উপাচার্য ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এবং নোবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪৯ জন কৃতি শিক্ষক ও শিক্ষার্থীকে 'ডিনস অ্যাওয়ার্ড' এবং ৩ জন শিক্ষককে 'ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬' প্রদান করা হয়।

কারিগরি শিক্ষাশিক্ষামন্ত্রীঅভিন্ন প্রশ্ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ