Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

উচ্চশিক্ষা ও গবেষণায় একসঙ্গে আইআইইউএম-ডাব্লিউইউবি

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৩
শেয়ার করুন:
উচ্চশিক্ষা ও গবেষণায় একসঙ্গে আইআইইউএম-ডাব্লিউইউবি

আন্তর্জাতিক গবেষণায় অংশীদার হচ্ছে দুই বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক গবেষণা, অ্যাকাডেমিক উৎকর্ষ ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে যৌথভাবে কাজ করতে সমঝোতায় পৌঁছেছে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডাব্লিউইউবি)। এ লক্ষ্যে মঙ্গলবার দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে। একই দিন উচ্চশিক্ষার ভবিষ্যৎ, গবেষণার বিকাশ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে একটি সেমিনারও আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সেমিনারে পরিবর্তনশীল বিশ্বে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উচ্চশিক্ষার ভবিষ্যৎ এবং বাংলাদেশের জাতীয় ও বৈশ্বিক আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে উচ্চশিক্ষার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাব্লিউইউবির রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম। তিনি দেশি-বিদেশি অতিথিদের স্বাগত জানান।

কর্মসূচিতে অংশ নিতে আইআইইউএমের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে আসে। প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়টির রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি রেক্টর ও ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ; অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশনাল ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর ও ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির সদস্য অধ্যাপক ড. শুকরান আবদুর রহমান; ডেপুটি রেক্টরের বিশেষ কর্মকর্তা আবদুল হামিদ আবু সুলাইমান এবং কুলিয়্যাহ অব ইসলামিক রিভিলড নলেজ অ্যান্ড হিউম্যান সায়েন্সেসের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মতিউদ্দিন।

সেমিনারের শুরুতে ডাব্লিউইউবির বিভিন্ন অনুষদের তিনজন শিক্ষক তাদের গবেষণা উপস্থাপন করেন। তারা হলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ড. এস. এম. মাহমুদুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ।

‘ইউনিভার্সিটিজ ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড: নেভিগেটিং দ্য প্রেজেন্ট, শেপিং দ্য ফিউচার, অ্যান্ড রিথিংকিং হায়ার এডুকেশন ইন দ্য কনটেক্সট অব বাংলাদেশ ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল অ্যাসপিরেশনস’ শীর্ষক সেমিনারে আইআইইউএমের প্রতিনিধিরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণার উন্নয়ন, প্রাতিষ্ঠানিক রূপান্তর ও অ্যাকাডেমিক উৎকর্ষ বিষয়ে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন ডাব্লিউইউবির অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ বিভাগের ডিন অধ্যাপক ড. এ. কিউ. এম. শাফিউল আজম। এতে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

স্বাক্ষরিত লেটার অব ইনটেন্টের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যৎ গবেষণা, অ্যাকাডেমিক কার্যক্রম ও কৌশলগত সহযোগিতার একটি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের আশা, এ উদ্যোগের ফলে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াএলওআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ