শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ৬ ফেব্রুয়ারি
শেকৃবি প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।
উপাচার্য জানান, রাষ্ট্রপতি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় সমাবর্তন আয়োজনে সম্মতি দিয়েছেন। তার সম্মতিক্রমেই আগামী ৬ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সমাবর্তন আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন উপাচার্য।



