Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

দুই এমপিকে সংবর্ধনা দিলো ঢাবির সমাজকল্যাণ ইন্সটিটিউট

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৭
দুই এমপিকে সংবর্ধনা দিলো ঢাবির সমাজকল্যাণ ইন্সটিটিউট

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ইফতার মাহফিল ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, অধ্যাপক তাহমিনা আক্তার টফি,অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. মো. শাহিন খান, ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনাসহ শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, এই সমাজকল্যাণ ইন্সটিটিউট আমাদের যা শিখিয়েছে, তা রাজনৈতিক অঙ্গনে অনেক কাজে লেগেছে। সংসদ সদস্য বলেন, “এই ইন্সটিটিউট আমাদের শিখিয়েছে কীভাবে মানুষের কাছে পৌঁছাতে হয়, কীভাবে মানুষের সঙ্গে মিশতে হয়। এজন্য আমি এই ইন্সটিটিউটের প্রতি কৃতজ্ঞ।” এসময় তিনি ভবিষ্যতে ইন্সটিটিউটের যেকোনো প্রয়োজনে নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে পাশে থাকার ঘোষণা দেন।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা স্মৃতিচারণ করে বলেন, “আমি ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে এজিএস নির্বাচিত হয়েছিলাম। বিয়ের পর রাজনীতিতে ততটা সক্রিয় ছিলাম না। গত ১৭ বছরে নানা অত্যাচার–নিপীড়নের মধ্যে আবার রাজনীতিতে আসি। এবারে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আপনারা দোয়া করবেন, আমার ওপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি।”

অধ্যাপক তাহমিনা আক্তার (টফি) বলেন, আজকের এই আয়োজন শুধু ইফতার মাহফিল নয়, এটি সমাজকল্যাণের সাবেকদের একটি মিলনমেলা। বিগত সময়ে আমরা এভাবে একসাথে বসার সুযোগ পাইনি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

এদিকে ইনস্টিটিউটর সাবেক শিক্ষার্থী জামায়াতে ইসলামীর-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন তার দলের ইফতার মাহফিল থাকায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানান অনুষ্ঠানের আয়োজকরা।

উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তিনজন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য নির্বাচিত হন।

ঢাবিএমপিসংবর্ধনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের