ফটিকছড়িতে নির্মাণ হবে সৌরবিদ্যুৎ কেন্দ্র
- বারাকা-ইনফ্রাকো সোলার পাওয়ারের যাত্রা

সংগৃহীত ছবি
নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় বিদেশি বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বারাকা গ্রুপ ও প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। যৌথ উদ্যোগে গঠিত ‘বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড’ চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। শতভাগ স্বচ্ছ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজটি পাওয়া এই প্রকল্পে প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে। দুই বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য প্রকল্পটির সঙ্গে সরকারের ২০ বছরের চুক্তি রয়েছে।
১৯ নভেম্বর রাজধানীর হোটেল শেরাটনে



