Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

তৈরি পোশাকশিল্প

শ্রমিকনেতা সুলতানা-ইলিয়াসের মুক্তি চায় যুক্তরাষ্ট্রের দুই সংগঠন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২১:০৯
শেয়ার করুন:
শ্রমিকনেতা সুলতানা-ইলিয়াসের মুক্তি চায় যুক্তরাষ্ট্রের দুই সংগঠন

গ্রেপ্তার হওয়া দুই শ্রমিকনেতা হলেন- সুলতানা বেগম ও মো. ইলিয়াস। ফাইল ছবি

দেশের তৈরি পোশাকশিল্পের দুই শ্রমিক নেতা গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পোশাক ও পাদুকা খাতের দুই প্রভাবশালী সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) এবং ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন (এফএলএ)। অবিলম্বে তাদের মুক্তিরও দাবি জানিয়েছে এই দুই সংগঠন।

পোশাকশ্রমিকদের ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক আলোচনা, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা এবং শ্রমিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে এএএফএ ও এফএলএ।

গ্রেপ্তার হওয়া দুই শ্রমিকনেতা হলেন— সুলতানা বেগম ও মো. ইলিয়াস।

বুধবার ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এএএফএ ও এফএলএ এ দাবি জানায়।

যুক্তরাষ্ট্রের ১ হাজার ১০০টির বেশি ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এএএফএ।

সংগঠনটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম সরবরাহকারী। এ ছাড়া পাদুকা ও ভ্রমণসামগ্রী রপ্তানিতেও বাংলাদেশের অবস্থান দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার একটি ওয়েবিনারে বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি অর্থবহভাবে পুনর্নির্ধারণের দাবিতে অংশ নেওয়ার পর ওই দুই শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সুলতানা বেগম গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সভাপতি। এটি নারীদের নেতৃত্বাধীন একটি স্বাধীন শ্রমিক ফেডারেশন, যার সদস্যসংখ্যা ৬৫ হাজারের বেশি। অন্যদিকে মো. ইলিয়াস সংগঠনটির সাধারণ সম্পাদক।

‘দুই শ্রমিক নেতা এখনো আটক রয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে বিবৃতিতে।

যৌথ বিবৃতিতে সংগঠন দুটি বলেছে, বাংলাদেশের পোশাকশ্রমিকদের জন্য ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণে দ্রুত ও শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়ে আসছে তারা। কিন্তু শ্রমিকনেতাদের গ্রেপ্তার ও আটক রাখার ঘটনা সেই আলোচনা প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করছে। একই সঙ্গে দায়িত্বশীল পোশাক উৎপাদন ও ক্রয়াদেশের অংশীদার হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তিও।

‘সরকার যখন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে, তখন শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর সংগঠন করার স্বাধীনতা এবং ন্যায্য মজুরির দাবির প্রতি সম্মান দেখানো জরুরি। এমন মজুরি নির্ধারণ করতে হবে, যাতে শ্রমিকরা নিজেদের ও পরিবারের ভরণপোষণ করতে পারেন’-যোগ করা হয় বিবৃতিতে।

শ্রমিক ও শ্রমিক সংগঠনের কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনেরও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠন দুটি। মজুরি পর্যালোচনার সময় এবং পরবর্তী সময়েও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এর আগে গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতেও পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে স্বচ্ছ ও তথ্য-প্রমাণভিত্তিক আলোচনার ওপর গুরুত্ব দিয়েছিল এএএফএ। সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার ওই চিঠিতে সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের কার্যক্রমকে স্বাগত জানান। পাশাপাশি শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে অর্থবহ ত্রিপক্ষীয় আলোচনা এবং বার্ষিক ন্যূনতম মজুরি পর্যালোচনার স্থায়ী কাঠামো গড়ে তোলার সুপারিশ করেন।

এএএফএ বলেছিল, ২০২৩ সালের পর থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধি না পাওয়া এবং জ্বালানি ব্যয়সহ জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা অনুসরণ করে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে সক্ষম মজুরি নির্ধারণ করা প্রয়োজন।

এ ছাড়া মজুরি বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদের দায়িত্বশীল ক্রয়নীতির অনুসরণের বিষয়টিও তুলে ধরে সংগঠনটি। তাদের বক্তব্য, পণ্যের মূল্য নির্ধারণের সময় শ্রম ব্যয় যথাযথভাবে বিবেচনায় নিতে হবে, যাতে বর্ধিত মজুরি বাস্তবায়নে কারখানাগুলো সহযোগিতা পায়।

তৈরি পোশাকশিল্পযুক্তরাষ্ট্রপোশাকশ্রমিকগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের