Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

পোশাক খাতে বিদ্যুৎ খরচ কমাতে উদ্যোগ

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:৩৯
পোশাক খাতে বিদ্যুৎ খরচ কমাতে উদ্যোগ

সংগৃহীত ছবি

পোশাক কারখানায় বিদ্যুৎ খরচ কমাতে পুরনো ক্যাপাসিটর-টাইপ সিলিং ফ্যানকে বিদ্যুৎ সাশ্রয়ী বিএলডিসি (ব্রাশলেস ডিসি) ফ্যানে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি (বাইডেক)। পরীক্ষামূলকভাবে ৪২টির বেশি কারখানায় এ প্রযুক্তি ব্যবহারে ৪৭ থেকে সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ের তথ্য পাওয়া গেছে।

এ উদ্যোগ বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বিজিএমইএর পক্ষে সহসভাপতি ভিদিয়া অমৃত খান এবং বাইডেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম এতে স্বাক্ষর করেন।

সমঝোতার আওতায় কারখানায় ব্যবহৃত পুরনো ক্যাপাসিটর ফ্যান ফেলে না দিয়ে বাইডেকের উদ্ভাবিত ও পেটেন্টকৃত ‘মাইক্রো সাসটেইনেবল আপসাইক্লিং’ প্রযুক্তির মাধ্যমে বিএলডিসি ফ্যানে রূপান্তর করা হবে। এতে প্রতিটি ফ্যানে প্রায় ৪০ থেকে ৬০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। ফিল্ড ট্রায়ালে অবশ্য সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় পাওয়া গেছে।

বিজিএমইএ জানিয়েছে, উদ্যোগটির ফলে একদিকে কারখানার বিদ্যুৎ বিল কমবে, অন্যদিকে পুরনো ফ্যানের পুনর্ব্যবহার নিশ্চিত হবে। এতে পোশাকশিল্পের ডিকার্বনাইজেশন এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা আরও জোরদার হবে।

পোশাক কারখানাবিদ্যুৎ খরচপোশাক খাত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise