Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

কমোডিটি সেগমেন্টে পাঁচ বছরের কর অবকাশ চায় সিএসই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৮:৫০
কমোডিটি সেগমেন্টে পাঁচ বছরের কর অবকাশ চায় সিএসই

ছবি: আগামীর সময়

দেশের শেয়ারবাজারের উন্নয়নে কমোডিটি সেগমেন্টের জন্য পাঁচ বছরের কর অবকাশ সুবিধা চেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত কোম্পানির জন্য অধিক কর সুবিধা, নতুন কোম্পানির কর অবকাশ এবং করপোরেট বন্ড বাজার সম্প্রসারণে কার্যকর নীতিগত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আজ রবিবার চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয়ে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান। এ সময় পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান জানান, প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের উন্নয়নে বিবেচিত বিষয়গুলো বিনিয়োগকারীদেরসহ সংশ্লিষ্টদের জন্য সুফল বয়ে আনবে। দেশের শেয়ারবাজারের আধুনিকায়ন, গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গৃহীত বিভিন্ন নীতিগত উদ্যোগকে তারা স্বাগত জানান।

তিনি বলেছেন, ‘বাজেটে শেয়ারবাজার-সংক্রান্ত বিভিন্ন প্রণোদনা, সংস্কারমূলক পদক্ষেপ, বাজার অবকাঠামোর আধুনিকায়ন, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, দ্রুততর সেটেলমেন্ট ব্যবস্থা, নতুন আর্থিক পণ্য ও ইনস্ট্রুমেন্টের তালিকাভুক্তি, বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ সহজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

সিএসই জানায়, বাংলাদেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক কাঠামো এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। তবে একটি আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর কমোডিটি এক্সচেঞ্জ পরিচালনায় বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। সে কারণে কমোডিটি সেগমেন্টকে আগামী পাঁচ বছরের জন্য কর অবকাশ দেওয়ার প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি।

প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান ৭ দশমিক ৫ শতাংশ রাখা হয়েছে। সিএসই এ ব্যবধান ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তিন বছরের জন্য করমুক্ত সুবিধা দেওয়ার সুপারিশ করেছে।

এ ছাড়া ডিজিটালাইজেশনকে উৎসাহিত করতে অনাবাসী ব্যক্তিদের কারিগরি সেবার বিপরীতে উৎসে কর ২০ শতাংশ থেকে ১০ শতাংশে এবং সফটওয়্যার রক্ষণাবেক্ষণ খাতে ভ্যাট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব জানিয়েছে সিএসই।

করপোরেট বন্ড বাজার সম্প্রসারণের ওপরও বাজেটে গুরুত্বারোপ করা হয়েছে। বন্ড মার্কেট উন্নয়নের কথা বলা হলেও এর বিস্তারে সুস্পষ্ট কৌশল উল্লেখ করা হয়নি। বিশেষ করে জিরো কুপন বন্ডের কর অব্যাহতি প্রত্যাহারকে বাজার বিকাশের পরিপন্থী বলে মনে করছে সিএসই।

এ ছাড়া বাজেটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ডিভিডেন্ড আয়ের ওপর বিদ্যমান ২০ শতাংশ কর সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এ সুবিধা বাতিল হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের করের বোঝা বাড়বে বলে মনে করে সিএসই।

কমোডিটি সেগমেন্টসিএসইবাজেট
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২২ আগস্ট ২০২৬, ২১:৪৭

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২২ আগস্ট ২০২৬, ২১:৩৪

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৮

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১৭

    ‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ

    ‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    ২৩ আগস্ট ২০২৬, ০৭:৩০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    কবরস্থান গেছে ভরে, গাজায় এখন লাশ দাফনেও সংকট

    কবরস্থান গেছে ভরে, গাজায় এখন লাশ দাফনেও সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১২:৫৮

    advertiseadvertise