Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

১৩ ব্যাংক দেবে ১৬৩ কোটি বোনাস শেয়ার

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:১২
১৩ ব্যাংক দেবে ১৬৩ কোটি বোনাস শেয়ার

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ ব্যাংক ২০২৫ সালের ব্যবসায় ১৬৩ কোটি ৩১ লাখ ৫ হাজার ৪২৭টি বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা ও বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর এসব শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হবে। ফলে ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন ১ হাজার ৬৩৩ কোটি টাকার বেশি বাড়বে। বর্তমান বাজারদরে এই শেয়ারগুলোর মূল্য প্রায় ৫ হাজার ৩২৮ কোটি টাকা। ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পাওয়া গেছে এসব তথ্য।

ঘোষিত লভ্যাংশের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শুধু বোনাস শেয়ার এবং বাকি ১২টি ব্যাংক নগদের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেছে। একই সময়ে ১৫টি ব্যাংক মোট ২ হাজার ৬০৫ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যা বোনাস শেয়ারের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেশি।

এ বছর বোনাস শেয়ার ঘোষণার দিক থেকে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক, যারা শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ হারে ২৯ কোটি ৮৬ লাখ বোনাস শেয়ার দেবে। দ্বিতীয় অবস্থানে থাকা পূবালী ব্যাংক দেবে ২৬ কোটি ৩ লাখ এবং তৃতীয় অবস্থানে থাকা উত্তরা ব্যাংক দেবে ২৪ কোটি ২৬ লাখ শেয়ার। এ ছাড়া সিটি ব্যাংক ২২ কোটি ৮২ লাখ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১২ কোটি ৯৮ লাখ, ব্যাংক এশিয়া ১০ কোটি ৯০ লাখ, সাউথইস্ট ব্যাংক ৯ কোটি ৩৬ লাখ, প্রাইম ব্যাংক ৬ কোটি ৯ লাখ, ট্রাস্ট ব্যাংক ৪ কোটি ৯৭ লাখ, ডাচ্-বাংলা ব্যাংক ৪ কোটি ৮৩ লাখ, ইস্টার্ন ব্যাংক ৪ কোটি ৭৯ লাখ, এনসিসি ব্যাংক ৪ কোটি ৪৪ লাখ ও মিডল্যান্ড ব্যাংক ১ কোটি ৯৮ লাখ বোনাস শেয়ার দেবে।

লভ্যাংশ নীতির পরিবর্তন ও ব্যাসেল-২ এর শর্ত পরিপালনের কারণে ব্যাংকগুলোকে অনেক সময় বাধ্য হয়ে বোনাস শেয়ার ইস্যু করতে হয়। শেয়ারবাজার বিশ্লেষক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ মনে করেন, ব্যাংকগুলোর ক্ষেত্রে বোনাস শেয়ার দেওয়ার বিষয়টি একটু অন্যরকম। চাহিদা না থাকা সত্ত্বেও বোনাস শেয়ারের এই বাড়তি চাপে শেয়ারবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার নিচে পরিশোধিত মূলধন থাকা ব্যাংকগুলোর নগদ লভ্যাংশে নিষেধাজ্ঞা এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বোনাস শেয়ার দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের ওপর থেকে শাস্তির বিধান তুলে নেওয়ার কারণে আবারও বোনাস শেয়ারের আধিক্য দেখা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএসইর সাবেক পরিচালক শাকিল রিজভীর মতে, পরিচালকদের খামখেয়ালিপূর্ণ সিদ্ধান্তের কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়লেও নগদ লভ্যাংশে কড়াকড়ি আরোপ করায় বোনাস শেয়ারের পরিমাণ আগের চেয়ে কিছুটা কমেছে। ২০১৮ সালে যেখানে ২৪টি ব্যাংক ২২০ কোটির বেশি বোনাস শেয়ার দিয়েছিল, সেখানে এবার তা অনেকটাই নিয়ন্ত্রিত।

বোনাস শেয়ার ইস্যুর পর রেকর্ড ডেটে শেয়ারের দরের সঙ্গে তা সমন্বয় করা হয়। এর ফলে শেয়ারের আনুপাতিক দর কমে যায় এবং বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে আর্থিক মূল্যের তেমন কোনো পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ, কোনো কোম্পানি ৫ শতাংশ বোনাস দিলে রেকর্ড ডেটের পর তার শেয়ারের দাম আনুপাতিক হারে কমে গিয়ে আগের মোট মূল্যের প্রায় সমানই থেকে যায়।

ব্যাংকবোনাস শেয়ারশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    advertiseadvertise