কাশেম ইন্ডাস্ট্রিজের মুনাফায় সামান্য উত্থান
অর্থনৈতিক প্রতিবেদক

লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৫-২৬ অর্থবছরে কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১ টাকা ৪ পয়সা। সে হিসাবে শেয়ারপ্রতি মুনাফা ৩ পয়সা বেড়েছে।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ২৮ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে কোম্পানিটি। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৫ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।



