Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

টানা উত্থানে শেয়ারবাজার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৫:৫৩
টানা উত্থানে শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দরবৃদ্ধি ও লেনদেনের জোয়ারে লেনদেন শেষ করেছে দেশের শেয়ারবাজার। এ নিয়ে টানা দ্বিতীয় কার্যদিবসের মতো বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেল। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের বড় ধরনের উত্থানের পাশাপাশি লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য ব্যবধানে বেড়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম ছিল ঊর্ধ্বমুখী।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯০০ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৯ পয়েন্টে অবস্থান নেয়। লেনদেনে অংশ নেওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৪টির, কমেছে ৬০টির এবং ৪৯টির দর অপরিবর্তিত ছিল।

এদিন ডিএসইতে ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৮৭২ কোটি ৮ লাখ টাকার তুলনায় প্রায় ৩৮৮ কোটি ৮৫ লাখ টাকা বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও চাঙা ভাব লক্ষ্য করা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৪টির দর বেড়েছে, ৫২টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত ছিল। সব মিলিয়ে সিএসইতে লেনদেন হয়েছে ৬৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে মঙ্গলবার শেয়ারদর বৃদ্ধির শীর্ষে ছিল আর্গন ডেনিমস লিমিটেড। ৯ দশমিক ৯৫ শতাংশ দর বেড়ে কোম্পানিটির ২৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। সমান ৯ দশমিক ৯৫ শতাংশ দর বেড়ে বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল। এ ছাড়া ৯ দশমিক ৯১ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে নাম লেখায় একমি পেস্টিসাইড।

দর বৃদ্ধির তালিকায় ওপরের দিকে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সায়হাম কটন, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, কুইন সাউথ, দেশ গার্মেন্টস ও মিথুন স্পিনিং।

বাজার জুড়ে চাঙা ভাব থাকলেও দরপতনের শীর্ষে নেমে এসেছে এআইবিএল প্রথম ইসলামিক মিউচুয়াল ফান্ড। ৫ দশমিক ৭১ শতাংশ দর কমে ৩ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ফান্ডটির ইউনিট হাতবদল হয়। ৫ দশমিক ৫ শতাংশ দর হারিয়ে শ্যামপুর সুগার পতনের তালিকায় দ্বিতীয় স্থানে এবং ৪ দশমিক ৮০ শতাংশ দর কমে জিল বাংলা তৃতীয় স্থানে অবস্থান করে।

পতনের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো ফ্যামিলিটেক্স, উসমানিয়া গ্লাস, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, ফার ইস্ট নিটিং, মেঘনা পেট, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৬৯ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকা। দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটনের ৪৭ কোটি ১৯ লাখ ৬৪ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা আইটি কনসালট্যান্টস লিমিটেডের ৪৫ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, আর্গন ডেনিমস, সিটি ব্যাংক, মালেক স্পিনিং মিলস, এমএল ডাইং এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ।

টানা উত্থানশেয়ারবাজারঢাকা স্টক এক্সচেঞ্জ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    রপ্তানির ৮ হাজার কোটি উধাও অনুসন্ধানে ৪ সংস্থা

    রপ্তানির ৮ হাজার কোটি উধাও অনুসন্ধানে ৪ সংস্থা

    ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭

    পিপলস রিপাবলিক অব ককরোচিয়া

    পিপলস রিপাবলিক অব ককরোচিয়া

    ২৮ জুলাই ২০২৬, ০০:০৫

    শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি

    শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি

    ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০

    ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আহ্বায়ক জাবের ও সদস্যসচিব জুমা

    ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আহ্বায়ক জাবের ও সদস্যসচিব জুমা

    ২৮ জুলাই ২০২৬, ০০:৫৬

    শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’

    শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’

    ২৮ জুলাই ২০২৬, ০২:২৮

    মশা মারতে দুই সিটির কামানে ‘নতুন গোলা’

    মশা মারতে দুই সিটির কামানে ‘নতুন গোলা’

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১২

    স্ত্রী ঋতিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ অনুরাগের

    স্ত্রী ঋতিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ অনুরাগের

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬

    দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, ঝড় হতে পারে ৯ অঞ্চলে

    দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, ঝড় হতে পারে ৯ অঞ্চলে

    ২৮ জুলাই ২০২৬, ০৮:২১

    তিন কারণে সাহাবুদ্দিনকে সুরক্ষা দেবে বিএনপি

    তিন কারণে সাহাবুদ্দিনকে সুরক্ষা দেবে বিএনপি

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১৪

    আওয়ামী লীগের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার

    আওয়ামী লীগের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার

    ২৮ জুলাই ২০২৬, ০১:২৭

    আজকের নামাজের সময়সূচি (২৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৮ জুলাই)

    ২৮ জুলাই ২০২৬, ০৭:২৬

    কর্মজীবী নারীর পোশাকে নতুন ঢং

    কর্মজীবী নারীর পোশাকে নতুন ঢং

    ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪

    যৌন হয়রানির প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বলন

    যৌন হয়রানির প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বলন

    ২৮ জুলাই ২০২৬, ০১:২৮

    পরিবারে চাই গল্পের আসর

    পরিবারে চাই গল্পের আসর

    ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪

    ৩৬ কর্মী নেবে চা বোর্ড, আজ থেকে শুরু আবেদন

    ৩৬ কর্মী নেবে চা বোর্ড, আজ থেকে শুরু আবেদন

    ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭

    advertiseadvertise