সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দরবৃদ্ধি ও লেনদেনের জোয়ারে লেনদেন শেষ করেছে দেশের শেয়ারবাজার। এ নিয়ে টানা দ্বিতীয় কার্যদিবসের মতো বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেল। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের বড় ধরনের উত্থানের পাশাপাশি লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য ব্যবধানে বেড়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম ছিল ঊর্ধ্বমুখী।বাজার বিশ্লেষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯০০ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বে...