Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

ঋণ পুনর্গঠনে ৫০ কোটি টাকার বন্ড ছাড়বে টেকনো ড্রাগস

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:১৪
ঋণ পুনর্গঠনে ৫০ কোটি টাকার বন্ড ছাড়বে টেকনো ড্রাগস

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের পরিচালনা পর্ষদ ঋণের চাপ কমানো এবং আর্থিক কাঠামো পুনর্বিন্যাস করা উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি ৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১৯৬তম সভায় ৫ বছর মেয়াদি ৫০ কোটি টাকার কুপন বেয়ারিং বন্ড ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করা হয়। কোম্পানির বিদ্যমান ঋণ পুনর্গঠন (লোন রিস্ট্রাকচারিং) এবং আর্থিক দায় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত বন্ডের মধ্যে ২৫ শতাংশ রিডিমেবল এবং ৭৫ শতাংশ কনভার্টেবল থাকবে। অর্থাৎ বন্ডের একটি অংশ নির্দিষ্ট সময় শেষে নগদে পরিশোধ করা হবে, আর বড় অংশটি নির্ধারিত শর্তসাপেক্ষে ভবিষ্যতে কোম্পানির শেয়ারে রূপান্তর করা যাবে। এর মাধ্যমে কোম্পানি সরাসরি ঋণের চাপ কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে মূলধন কাঠামোকে আরও শক্তিশালী করার সুযোগ পাবে। তবে এ বন্ড ইস্যু কার্যকর হওয়ার আগে কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন হবে।

এ লক্ষ্যে আগামী ২৪ জুন সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। সভার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুন ২০২৬। ওই তারিখে যেসব বিনিয়োগকারীর নামে কোম্পানির শেয়ার থাকবে, তারাই ইজিএমে অংশগ্রহণ ও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ইজিএম হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারীরা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত হতে পারবেন। একই সঙ্গে সরাসরি উপস্থিতির জন্য ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে প্রস্তাবিত বন্ড ইস্যুর সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য এমটিবি ক্যাপিটাল লিমিটেডকে ইস্যু ম্যানেজার এবং অ্যারেঞ্জার হিসেবে নিয়োগ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে অনেক কোম্পানি সরাসরি ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের দিকে ঝুঁকছে। বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহ করলে তা কোম্পানির তারল্য ব্যবস্থাপনা ও ঋণের চাপ কমাতে সহায়ক হতে পারে।

প্রসঙ্গত, টেকনো ড্রাগস লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০২৪ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৮৮টি। সর্বশেষ চলতি হিসাব বছরের ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬২.৭১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬.২৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১.০৩ শতাংশ শেয়ার রয়েছে।

টেকনো ড্রাগসডিএসইসিএসই
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২২ আগস্ট ২০২৬, ২১:৪৭

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২২ আগস্ট ২০২৬, ২১:৩৪

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৮

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১৭

    ‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ

    ‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    ২৩ আগস্ট ২০২৬, ০৭:৩০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    কবরস্থান গেছে ভরে, গাজায় এখন লাশ দাফনেও সংকট

    কবরস্থান গেছে ভরে, গাজায় এখন লাশ দাফনেও সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১২:৫৮

    advertiseadvertise