Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

টানা দ্বিতীয় দিন কমলো লেনদেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৭:২১
শেয়ার করুন:
টানা দ্বিতীয় দিন কমলো লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক সামান্য বাড়লেও কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। পাশাপাশি আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৭৩ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্য দিয়ে ডিএসইতে টানা দ্বিতীয় দিনের মতো লেনদেন কমলো।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই শরিয়াহ সূচক ০.৮২ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬টির দর বেড়েছে, ১৭১টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত ছিল। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১৯ কোটি ৯০ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানে লেনদেনে অংশ নেওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দর বেড়েছে, ৭৩টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল। দিন শেষে সিএসইতে মোট ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসির শেয়ার। কোম্পানিটির ৪০ কোটি ৬৬ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের লেনদেনের পরিমাণ ২৩ কোটি ৮৪ লাখ ৫ হাজার টাকা। ২১ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো রানার অটোমোবাইলস, প্রাইম ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার সিস্টেমস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং ফারইস্ট নিটিং ও ডাইং ইন্ডাস্ট্রিজ।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি বেড়েছে মতিন স্পিনিং মিলস পিএলসির শেয়ারদর। আগের দিনের তুলনায় কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। দিনভর ২ হাজার ৫০১ বার লেনদেনে কোম্পানিটির ৯ লাখ ২৪ হাজার ৮৩৬টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ১২ কোটি ৩৯ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রহিমা ফুডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটির ১ হাজার ৩৬৪ বার লেনদেনে ২ লাখ ৮০ হাজার ৫৪৪টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ২ কোটি ১৪ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের দর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটির ৪ হাজার ৪৩ বার লেনদেনে ৭১ লাখ ৪৪ হাজার ৬৬৪টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৪০ কোটি ৬৬ লাখ টাকা।

দর বাড়ার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তিতাস গ্যাসের ৯ দশমিক ৩৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৮ দশমিক ২২ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৭ দশমিক ৯৫ শতাংশ, হাওয়েল টেক্সটাইলের ৬ দশমিক ২৮ শতাংশ, আমরা টেকনোলজিসের ৫ দশমিক ৩৯ শতাংশ, এএফসি অ্যাগ্রো বায়োটেকের ৫ দশমিক ২৬ শতাংশ এবং আল-হাজ্ব টেক্সটাইলের ৫ দশমিক ০৮ শতাংশ দর বেড়েছে।

আরও পড়ুন

ব্যবসা ও লভ্যাংশে হতাশা

১৬ নভেম্বর ২০২৬

অন্যদিকে এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দর কমেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৪৮ শতাংশ কমেছে। দিনভর ৩ হাজার ৪৩৪ বার লেনদেনে কোম্পানিটির ৬০ লাখ ১৩ হাজার ৮৭৭টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৭ কোটি ৩৮ লাখ টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ারদর কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটির ১৪৮ বার লেনদেনে ৬ লাখ ৬১ হাজার ৬৩৮টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ১০ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা বে লিজিংয়ের দর কমেছে ৪ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটির ২০১ বার লেনদেনে ২৫ লাখ ৪৭ হাজার ২৪৩টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

দর কমার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের ৪ দশমিক ১২ শতাংশ, জেনারেশন নেক্সটের ৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৩ দশমিক ৯৮ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৭৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩ দশমিক ৭০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৩ দশমিক ৫৭ শতাংশ এবং খুলনা প্রিন্টিং ও প্যাকেজিংয়ের ৩ দশমিক ৩৩ শতাংশ দর কমেছে।

ডিএসইশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে