Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯
বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে সাত বছর মেয়াদি এই বন্ড ইস্যু করা হবে। এর আগে চলতি বছরের প্রথম ছয় মাসে লোকসান থেকে মুনাফায় ফিরেছে ব্যাংকটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে দেওয়া তথ্যমতে, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২২৯তম সভায় ‘এনআরবি ব্যাংক ১ম সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর অনুমোদন দেওয়া হয়।

ব্যাংকটি জানিয়েছে, প্রস্তাবিত বন্ডটির আকার হবে ৩০০ কোটি টাকা। এটি হবে জামানতবিহীন, রূপান্তরযোগ্য নয় এবং সম্পূর্ণরূপে মেয়াদ শেষে পরিশোধযোগ্য। বন্ডটি কুপনযুক্ত ও ভাসমান সুদহারের হবে। সাত বছর মেয়াদি এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে বন্ডটি ইস্যু করা হচ্ছে। তবে বন্ড ইস্যুর কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রয়োজন হবে।

এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে মুনাফায় ফিরেছে এনআরবি ব্যাংক। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ২৪ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি ১ টাকা ৩৭ পয়সার উন্নতি হয়েছে।

প্রথম ছয় মাসের এই পরিবর্তনে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) ফলও ভূমিকা রেখেছে। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছিল। ফলে দ্বিতীয় প্রান্তিকেও শেয়ারপ্রতি ফলাফলে ১ টাকা ৩০ পয়সার উন্নতি হয়েছে।

এ ছাড়া, ২০২৬ সালের ৩০ জুন ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮ পয়সায়।

ব্যাংকটির মুনাফায় ফেরার সময়েই ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত এসেছে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের টায়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ারবাজরএনআরবি ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের