Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচক কমলেও লেনদেন ১৩০০ কোটি পার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৬:০৭
সূচক কমলেও লেনদেন ১৩০০ কোটি পার

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবারে দেশের শেয়ারবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও সূচকে পতন ঘটেছে। তবে এই দরপতনের মধ্যেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ চোখে পড়ার মতো বেড়েছে। আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন ৮০ কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক 'ডিএসইএক্স' আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে ৫ হাজার ৮৭৮ পয়েন্টে অবস্থান নেয়। একই সঙ্গে শরিয়াহভিত্তিক 'ডিএসইএস' সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৯১ পয়েন্টে এবং শীর্ষ ৩০ কোম্পানির 'ডিএসই-৩০' সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ২১০ পয়েন্টে নেমে আসে।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ৩৪২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকার তুলনায় ৮১ কোটি ৫৮ লাখ টাকা বেশি। লেনদেনে অংশ নেওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

আরও পড়ুন

মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

২৯ জুলাই ২০২৬

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন লক্ষ করা গেছে। সিএসইর সার্বিক সূচক 'সিএএসপিআই' ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৩ পয়েন্টে। দিনটিতে সেখানে ২৬৬টি প্রতিষ্ঠানের ৩৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। যার মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১২৭টির এবং ২৬টির দর অপরিবর্তিত থাকে।

ডিএসইতে টাকার অঙ্কে সর্বোচ্চ লেনদেন করে শীর্ষ স্থানে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। দিনজুড়ে কোম্পানিটির ৩৪ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৩ কোটি ৮৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল এবং ২৯ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে উঠে আসে বেক্সিমকো লিমিটেড।
লেনদেনের শীর্ষ ১০ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— সায়হাম টেক্সটাইল মিলস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, একমি পেস্টিসাইড, আইটি কনসালটেন্টস, সায়হাম কটন মিলস, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এদিকে লেনদেনের চূড়ায় থাকলেও এদিন সবচেয়ে বেশি দর হারিয়ে পতন তালিকার শীর্ষে নেমে গেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭.৪৬ শতাংশ কমেছে। দিনজুড়ে ১০ হাজার ২৮৭ বারে প্রতিষ্ঠানটির মোট ২৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের দর কমেছে ৬.৭৯ শতাংশ এবং ৩.২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬.৬০ শতাংশ দর কমে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর।
এ ছাড়া পতন তালিকায় থাকা অন্যান্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এনআরবি ব্যাংক, এম.এল. ডাইং, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড।

সূচকলেনদেনশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি