Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পিপলস লিজিংয়ের পর্ষদে ফিরতে চান উদ্যোক্তরা, সিদ্ধান্ত হাইকোর্টে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৮:০৫
পিপলস লিজিংয়ের পর্ষদে ফিরতে চান উদ্যোক্তরা, সিদ্ধান্ত হাইকোর্টে

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএস) পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হতে আগ্রহী কোম্পানির কয়েকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা।

এ বিষয়ে তাদের জমা দেওয়া আগ্রহপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) নীতিগতভাবে অনুমোদন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

এ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের বিবেচনা ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে কোম্পানির সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ১৫ জুলাই অনুষ্ঠিত কোম্পানির ১০৬তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটি জানিয়েছে, কয়েকজন স্পন্সর শেয়ারহোল্ডার পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হতে আগ্রহী হয়ে ইওআই জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে আলোচনা শেষে পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে। যাতে প্রচলিত আদালতের নির্দেশনা এবং প্রযোজ্য আইন অনুসারে বিষয়টি বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে উপস্থাপন করা যায়।

পর্ষদের এ সিদ্ধান্ত উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের সরাসরি পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তির অনুমোদন নয়। এটি কেবল আদালতের অনুমোদন চাওয়ার প্রক্রিয়ার অংশ। ফলে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের আদেশের ওপর নির্ভরশীল।

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০৫ সালে। ‘জেড’ এ কোম্পানিটির মোট পরিশোধিত মূলধন ২৮৫ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭টি। সর্বশেষ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ১৮.১৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০.৭৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭০.৮৪ শতাংশ শেয়ার আছে।

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী, উচ্চ খেলাপি ঋণ, মূলধন ঘাটতি এবং আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় দেশের ৯টি দুর্বল আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়ন করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই সব কোম্পানির মধ্যে পিপলস লিজিং অন্যতম একটি আর্থিক প্রতিষ্ঠান।

পিপলস লিজিংশেয়ারহোল্ডারপিএসআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    advertiseadvertise