শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের কাছে রূপালী ব্যাংকের ১৯১ কোটি টাকা পাওনা রয়েছে। পাওনা আদায়ে প্রতিষ্ঠানটির বন্ধকী সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। তবে বেক্সিমকো তা মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে প্রকাশ করেনি। ফলে কোম্পানিটির কাছে ব্যাখ্যা তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গাজীপুর ও নারায়ণগঞ্জে থাকা বেক্সিমকোর প্রায় ২৬ একর জমি ও সম্পত্তি নিলামে তোলার উদ্যোগের বিষয়ে কেন বিনিয়োগকারীদের জানানো হয়নি, তা জানতে চেয়েছে কমিশন।...