Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

আর্থিক বিবরণী দাখিলে ব্যর্থতায় রেস ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা জরিমানা

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:১০
আর্থিক বিবরণী দাখিলে ব্যর্থতায় রেস ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা জরিমানা

সংগৃহীত ছবি

নির্ধারিত সময়ে ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল না করায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিএলসিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)

একই বিধি নিয়ে আগের কার্যক্রম নিষ্পত্তি হওয়ার দাবি এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির (এএমসি) নিজস্ব আর্থিক বিবরণীর ক্ষেত্রে বিধি ৩৩ প্রযোজ্য নয়— এমন যুক্তি দিলেও তা গ্রহণ করেনি বিএসইসি। সম্প্রতি জারি করা এনফোর্সমেন্ট আদেশে এ সিদ্ধান্ত জানিয়েছে কমিশন।

আদেশে বলা হয়েছে, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর বিধি ৩৩(৩) অনুযায়ী সম্পদ ব্যবস্থাপককে প্রতিটি হিসাব বছরের নিরীক্ষিত হিসাব বছর শেষ হওয়ার তিন মাসের মধ্যে কমিশন, ট্রাস্টি ও হেফাজতকারীর কাছে দাখিল করতে হয়। কিন্তু রেস ম্যানেজমেন্ট ৩০ জুন ২০২২ ও ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করতে ব্যর্থ হয়েছে।

এ ঘটনায় বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ প্রতিষ্ঠানটিকে ২২ জুন কারণ দর্শানো ও শুনানিতে উপস্থিত হতে বলে। পরে রেস ম্যানেজমেন্টের আবেদনের পর শুনানির তারিখ ২৭ জুলাই নির্ধারণ করা হয়। ওই শুনানিতে কোম্পানির পক্ষে ইভিপি ও সিইও (চলতি দায়িত্ব) এ কে এম মামুনুর রশীদ এবং ভাইস প্রেসিডেন্ট ও প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম উপস্থিত হন।

লিখিত জবাবে রেস ম্যানেজমেন্ট জানায়, তাদের ব্যবস্থাপনায় থাকা মিউচুয়াল ফান্ডগুলোর নিরীক্ষিত আর্থিক বিবরণী নিয়মিত দাখিল করা হয়েছে। গত পাঁচ অর্থবছরে তারা এসব ফান্ডের মোট ৫৭টি নিরীক্ষিত আর্থিক বিবরণী কমিশনে জমা দিয়েছে। এসব ফান্ডের মধ্যে রয়েছে ইবিএল ফার্স্ট, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট, আইএফআইসি ব্যাংক ফার্স্ট, ফার্স্ট জনতা ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট, পপুলার লাইফ ফার্স্ট, পিএইচপি ফার্স্ট, ইবিএল এনআরবি, এবি ব্যাংক ফার্স্ট, রেস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিট ফান্ডসহ আরও কয়েকটি ফান্ড।

প্রতিষ্ঠানটির যুক্তি ছিল, ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা বিধিমালা, ২০১৯ অনুযায়ী রেস ম্যানেজমেন্ট ‘ক্যাটাগরি-৩’ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারের তুলনায় এএমসির ব্যবস্থাপনায় থাকা সম্পদ ব্যালেন্স শিটের বাইরে থাকে। ফলে বিধি ৩৩ এএমসির নিজস্ব নিরীক্ষিত আর্থিক বিবরণীর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তবে রেস ম্যানেজমেন্টের এসব ব্যাখ্যা গ্রহণ করেনি কমিশন। বিএসইসির মতে, নির্ধারিত সময়ে ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল না করায় প্রতিষ্ঠানটি বিধি ৩৩(৩) লঙ্ঘন করেছে। এ কর্মকাণ্ড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এর পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারের শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনস্বার্থে বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা ১৮-এর ক্ষমতাবলে রেস ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদেশ জারির ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে কমিশনের অনুকূলে এ অর্থ জমা দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করলে সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত