Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বিএসইসিতে ১৩ দফা দাবিতে বিনিয়োগকারীদের স্মারকলিপি

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২১:৩১
বিএসইসিতে ১৩ দফা দাবিতে বিনিয়োগকারীদের স্মারকলিপি

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে ১৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।

আজ সোমবার নবনির্বাচিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে দেখা করে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে এসব দাবি উপস্থাপন করা হয়।

এ সময় সংগঠনটির সভাপতি এস. এম. ইকবাল হোসেন, সমন্বয়ক নুরুল ইসলাম মানিকসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, দেশের শেয়ারবাজার অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে বাজার কারসাজি, করপোরেট সুশাসনের ঘাটতি, দুর্বল নিয়ন্ত্রক তদারকি, তথ্য প্রকাশে অনিয়ম এবং বিনিয়োগকারীদের স্বার্থ উপেক্ষিত হওয়ার কারণে বাজারে গভীর আস্থার সংকট তৈরি হয়েছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণে বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তালিকাভুক্ত কোনো কোম্পানি শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের পর ব্যবসায় ব্যর্থ হলে বা কার্যক্রম বন্ধ করে দিলে বা ইচ্ছাকৃতভাবে অবহেলা করলে সংশ্লিষ্ট উদ্যোক্তা, পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আইনগত ও আর্থিক জবাবদিহির আওতায় আনতে হবে।

পুঁজিবাজারের দুর্বল ও পরিত্যক্ত কোম্পানিগুলোর জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করতে হবে। এসব কোম্পানির কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনা যাচাই, প্রয়োজনে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পরিচালনা অথবা যোগ্য উদ্যোক্তাদের কাছে হস্তান্তরের মাধ্যমে উৎপাদন ও ব্যবসা পুনরুজ্জীবিত করতে হবে, যাতে বিনিয়োগকারীদের সম্পদের মূল্য পুনরুদ্ধার সম্ভব হয়।

বিসিএমআইএ বলেছে, কোনো কোম্পানিকে ডিলিস্টিংয়ের অনুমতি দেওয়ার আগে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ শতভাগ সুরক্ষিত করতে হবে। এজন্য উদ্যোক্তাদের মাধ্যমে ন্যায্যমূল্যে শেয়ার বাইব্যাক অথবা বিনিয়োগকারীদের মূলধন ফেরতের ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে।

সংগঠনটি আরও দাবি করেছে, দীর্ঘদিন লভ্যাংশ না দেওয়া, এজিএম আয়োজন না করা, কিংবা আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুধু কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর না করে দায়ী পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান প্রণয়ন করতে হবে।

এ ছাড়া বিতর্কিত মার্জিন লোন নীতিমালা-২০২৫ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ পুনর্বিবেচনা, বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ, ব্যাংক একীভূতকরণে ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের ন্যায্য ক্ষতিপূরণ, বাজার কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা ও করপোরেট গভর্ন্যান্স নিশ্চিত করতে হবে।

স্মারকলিপিতে ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের তথ্যপ্রাপ্তি, ভোটাধিকার, লভ্যাংশ প্রাপ্তি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নতুন কমিশনের জন্য একটি সুস্পষ্ট ১০০ দিনের কর্মপরিকল্পনা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন, প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুঁজিবাজার গড়ে তুলতে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রকাশ করতে হবে।

বিসিএমআইএ মনে করে, শেয়ারবাজারের সবচেয়ে বড় শক্তি হলো বিনিয়োগকারীদের আস্থা। সেই আস্থা পুনরুদ্ধারে দ্রুত, দৃশ্যমান ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করা গেলে দেশের শেয়ারবাজারে নতুন গতি ফিরে আসবে এবং বিনিয়োগকারী, উদ্যোক্তা ও রাষ্ট্রসহ সব পক্ষই উপকৃত হবে।

বিএসইসিস্মারকলিপিবিনিয়োগকারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা