লভ্যাংশ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস ও সোনালি লাইফ

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি—আমরা টেকনোলজিস ও সোনালি লাইফ ইন্স্যুরেন্স এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আমরা টেকনোলজিস ২০২৪-২৫ অর্থবছরের জন্য শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের ০.২৫ শতাংশ বা শেয়ারপ্রতি ২.৫ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচ্য বছরে শেয়ারপ্রতি ৩.১৭ টাকা লোকসান করেছে। গত ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮.৪৬ টাকা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড ডেট পরে জানানো হবে।
অন্যদিকে সোনালি লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬২ টাকা এবং গত ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.১৫ টাকা।
সোনালি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।




