Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন ছাড়াল ১৬শ কোটি টাকা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৮:১৬
ডিএসইতে লেনদেন ছাড়াল ১৬শ কোটি টাকা

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার বড় ধরনের চাঙ্গা ভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি বিনিয়োগকারীদের সক্রিয়তায় টাকার অঙ্কে লেনদেনও উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে দর বৃদ্ধি পেয়েছে বাজারে লেনদেন হওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২২ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে অন্য দুই সূচকেও। যার মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, বিপরীতে কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত ছিল ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সূচকের এই দৌড়ের দিনে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে সাড়ে ১৬শ কোটি টাকার ঘর। দিনভর বাজারটিতে মোট ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২৩২ কোটি ১৪ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ছিল একই রকম চাঙ্গা ভাব। বাজারটির সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির দর বেড়েছে, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর। দিনশেষে সিএসইতে মোট ৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ মঙ্গলবারের বাজারে লেনদেনের গতিতে সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। দিনজুড়ে কোম্পানিটির মোট ৭৪ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৯ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকার এবং তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস পিএলসির ৩৬ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিল, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ইস্টার্ন হাউজিংয়ের নাম অন্যতম।

এদিকে দর বৃদ্ধির তালিকায় বাজিমাত করেছে আমান ফিড লিমিটেড। প্রায় ১০ শতাংশ (৯ দশমিক ৯৭ শতাংশ) দর বেড়ে কোম্পানিটি তালিকার শীর্ষে অবস্থান করছে। ১ হাজার ৪৯৮ বারে কোম্পানিটির ৩৯ লাখ ১৬ হাজার ৬৫০টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ছিল ১৪ কোটি ৪ লাখ টাকা। দর বৃদ্ধির দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাপেক্স ট্যানারির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪২ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা ফার কেমিক্যালের ইউনিট দর বেড়েছে ৯ দশমিক ০৫ শতাংশ।

এছাড়া উল্লেখযোগ্য হারে দর বাড়ার তালিকায় রয়েছে জি কিউ বলপেন, খান ব্রাদার্স, আল-হাজ্ব টেক্সটাইল, বিএসআরএম স্টিলস, ফু-ওয়াং সিরামিক, সিলভা ফার্মাসিউটিক্যালস এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

বিপরীতে, এদিন বাজারে দর পতনের তালিকায় সবচেয়ে উপরে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। পতনের দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৬৯ শতাংশ এবং ৩ হাজার ৪২ বারে ১৫ কোটি ৭ লাখ টাকার লেনদেন নিয়ে পতনের তৃতীয় স্থানে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স, যার দর কমেছে ৪ দশমিক ৯১ শতাংশ।

দর পতনের এই তালিকায় আরও রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, সানলাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।

ডিএসইলেনদেনশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী