Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক হাতেই মানবতার জয়
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ব্যাংক কোম্পানি আইন শিথিল

শাইনপুকুর সিরামিকসের এলসিতে লাগবে শতভাগ মার্জিন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২০:৩০
শাইনপুকুর সিরামিকসের এলসিতে লাগবে শতভাগ মার্জিন

উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং কর্মসংস্থান বজায় রাখতে ব্যাংক কোম্পানি আইন এর বিধান শিথিল করে শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় প্রতিষ্ঠানটিকে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে শতভাগ (১০০ শতাংশ) মার্জিন জমা দিয়ে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ সুবিধা দিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধান থেকে প্রতিষ্ঠানটিকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শুধু কাঁচামাল আমদানির উদ্দেশ্যে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে ১০০ শতাংশ মার্জিনে এলসি স্থাপনের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারার বিধান ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর হবে না। তবে এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। শর্ত অনুযায়ী, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের সব ধরনের বিক্রয় ও অন্যান্য আয় একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। ওই হিসাব থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ করতে হবে।

এ ছাড়া, এ সুবিধার বিপরীতে অর্থ বিভাগ বা বাংলাদেশ ব্যাংকের কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে এ সুবিধার ভিত্তিতে সোনালী ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এবং শিল্পখাতের উৎপাদন ও কর্মসংস্থান সচল রাখার স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

একইদিনে কেন্দ্রীয় ব্যাংকের অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির পূর্বে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।শিল্প মন্ত্রণালয়ের বয়লার ও বয়লার শাখা কর্তৃক ২৮ জুন ২০২৬ তারিখে জারিকৃত স্মারকের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বয়লার নির্মাতাকে ড্রয়িং ও ডিজাইন অনুমোদনের তারিখ থেকে সর্বোচ্চ ১২ মাসের মধ্যে বয়লার নির্মাণ শেষ করতে হবে। বয়লার সরবরাহ বা বিক্রির পর নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব দলিল ও সনদ ক্রেতা প্রতিষ্ঠানকে দিতে হবে এবং সেই প্রতিষ্ঠানের নাম-ঠিকানা লিখিতভাবে প্রধান বয়লার পরিদর্শককে জানাতে হবে। কারখানার শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিদ্যমান শ্রম আইনের সংশ্লিষ্ট সব বিধান অনুসরণ করতে হবে। বয়লার বা এর কম্পোনেন্ট আমদানির ক্ষেত্রে আমদানিকারককে নির্ধারিত ফরম অনুযায়ী আবেদন করে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন নিতে হবে।

আবেদন পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রধান বয়লার পরিদর্শকের কাছে প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদন পর্যালোচনা করে প্রধান বয়লার পরিদর্শক আমদানির অনুমোদন দেবেন অথবা আবেদন নামঞ্জুর করবেন। অনুমোদন দেওয়া হলে উপ-প্রধান বয়লার পরিদর্শক অনুমোদনপত্র ইস্যু করবেন। আবেদন নামঞ্জুর হলে ৭ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে লিখিতভাবে কারণ জানানো হবে। আবেদনকারী ত্রুটি বা ঘাটতি সংশোধন করে প্রয়োজনীয় ফিসহ পুনরায় আবেদন করতে পারবেন। বয়লারের মান নিশ্চিত করতে প্রয়োজন হলে কর্তৃপক্ষ নির্মাতার কারখানা বা উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করতে পারবেন।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    এক হাতেই মানবতার জয়

    এক হাতেই মানবতার জয়

    ১৪ জুলাই ২০২৬, ০২:১০

    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    ১৪ জুলাই ২০২৬, ০০:১৫

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    ১৪ জুলাই ২০২৬, ০১:১৪

    সড়ক ধসে পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, চরম দুর্ভোগে মানুষ

    সড়ক ধসে পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, চরম দুর্ভোগে মানুষ

    ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৯

    বুকে সন্তান, চোখে ক্ষুধা—মা বানরের পাশে মানুষ

    বুকে সন্তান, চোখে ক্ষুধা—মা বানরের পাশে মানুষ

    ১৪ জুলাই ২০২৬, ০৫:১৬

    দলের স্বার্থে ইচ্ছে করে কার্ড দেখেন লোপেজ!

    দলের স্বার্থে ইচ্ছে করে কার্ড দেখেন লোপেজ!

    ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৪

    ৯ দিন পর কক্সবাজার সৈকতে সূর্যাস্তের দেখা

    ৯ দিন পর কক্সবাজার সৈকতে সূর্যাস্তের দেখা

    ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৬

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ১৪ জুলাই ২০২৬, ০৭:৪১

    আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কাউকে ভয় পাই না

    আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কাউকে ভয় পাই না

    ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৫

    ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

    ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

    ১৪ জুলাই ২০২৬, ০২:৫০

    চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

    চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

    ১৪ জুলাই ২০২৬, ০৮:৪১

    দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

    দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

    ১৪ জুলাই ২০২৬, ০৮:১৩

    আজকের নামাজের সময়সূচি (১৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৪ জুলাই)

    ১৪ জুলাই ২০২৬, ০৭:২৫

    আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

    আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

    ১৪ জুলাই ২০২৬, ১০:৩৯

    ১৩৬ বছরের পুরোনো মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধ

    ১৩৬ বছরের পুরোনো মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধ

    ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise