Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৯:৩৭
বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল ও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংস্থাটির প্রশাসন ও অর্থ ডিভিশন থেকে শীর্ষ কর্মকর্তার দায়িত্ব বণ্টন সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

এর আগে গত ১৮ আগস্ট তিনজন পরিচালককে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেয় বিএসইসি। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন— মোহাম্মদ মাহমুদুল হক, রাজীব আহমেদ ও মো. মনসুর রহমান।

তথ্য অনুযায়ী, বিএসইসিতে নির্বাহী পরিচালকের মোট ১২টি পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ১১টি পদে কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। একটি পদ শূন্য রয়েছে। শিগগিরই ওই পদে পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ এবং গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

বিনিয়োগকারীদের আস্থাহীনতায় শেয়ারবাজারে লেনদেন তলানিতে

২৭ আগস্ট ২০২৬

আনোয়ারুল ইসলামকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স এবং মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ও ডেরিভেটিভস বিভাগের দায়িত্বে ছিলেন।

মীর মোশাররফ হোসেন চৌধুরীকে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের দায়িত্বে ছিলেন।

মো. আবুল কালামকে ডেরিভেটিভস বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আগের মতোই কমিশনের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

নতুন নির্বাহী পরিচালকদের মধ্যে মোহাম্মদ মাহমুদুল হককে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজীব আহমেদকে আইসিটি বিভাগের এবং মো. মনসুর রহমানকে অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে চার নির্বাহী পরিচালকের দায়িত্ব অপরিবর্তিত রাখা হয়েছে। মাহবুবুর রহমান চৌধুরী আগের মতো আইন বিভাগের দায়িত্বে, কামরুল আনাম খানকে চিফ অ্যাকাউন্ট্যান্ট বিভাগ এবং ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে, রিপন কুমার দেবনাথ এনফোর্সমেন্ট বিভাগে এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) এবং করপোরেট ফাইন্যান্স বিভাগে বহাল রয়েছেন।

আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব দায়িত্বে পদায়ন করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ারবাজারবিএসইসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:০৩

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    ২৭ আগস্ট ২০২৬, ০১:২৪

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ২৭ আগস্ট ২০২৬, ০৩:০০

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৪৪

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:৩৫

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    ২৭ আগস্ট ২০২৬, ০২:২৮

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    ২৭ আগস্ট ২০২৬, ০০:৫০

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৩২

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    পাকিস্তানে হাসপাতালে আগুন: কর্মীরা ছিলেন না, দরজাও বন্ধ ছিল!

    পাকিস্তানে হাসপাতালে আগুন: কর্মীরা ছিলেন না, দরজাও বন্ধ ছিল!

    ২৭ আগস্ট ২০২৬, ০১:০৮

    আমরা সিনেমার পুরো টিম নিরাপদে আছি : অপু বিশ্বাস

    আমরা সিনেমার পুরো টিম নিরাপদে আছি : অপু বিশ্বাস

    ২৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    advertiseadvertise