লভ্যাংশ দেবে না মিরাকল, তিন মাসে মুনাফায় ফিরেছে

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। তবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৭৭ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি ১ টাকা ২৮ পয়সার উন্নতি হয়েছে।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৫৩ পয়সা।
অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি ৩ টাকা ১২ পয়সা লোকসান হওয়ায় ওই বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পরিচালনা পর্ষদ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২০ টাকা ২ পয়সা।
লভ্যাংশ না দেওয়াসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৫ নভেম্বর রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
কোম্পানিটি কয়েক বছর ধরে লোকসানে থাকায় নিয়মিত লভ্যাংশ দিতে পারছে না। সর্বশেষ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ।
এদিকে কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক স্বীকৃত মূল্যনির্ধারণকারী প্রতিষ্ঠান মৃধা অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের মাধ্যমে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত জমির পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে প্রায় ২৭৭ দশমিক ৪৫ শতাংশ জমির মূল্য পুনর্নির্ধারণ করে ৪১ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকার অতিরিক্ত পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত দেখানো হয়েছে।



