Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

মিনহাজ মান্নান

পুঁজিবাজারে নেতৃত্ব দিতে হলে বাজার বুঝতে হবে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৭:৫০
পুঁজিবাজারে নেতৃত্ব দিতে হলে বাজার বুঝতে হবে

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান। ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আজ মঙ্গলবার আয়োজিত সেমিনারে। ছবি: আগামীর সময়

পুঁজিবাজারে যারা এতদিন নেতৃত্ব দিয়েছিলেন, তাদের এই বাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও বোঝাপড়ার ঘাটতি ছিল বলে মনে করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন।

তিনি বলেছেন, নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে থাকা ব্যক্তিদের বাজারের মৌলিক বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। তা না হলে বিনিয়োগকারী সুরক্ষা ও বাজার সংস্কারে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন।

‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন ডিএসইর এই পরিচালক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

মিনহাজ মান্নান বলেন, পুঁজিবাজারের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাগুলোর একটি হলো আর্থিক বিবরণী বোঝার সক্ষমতার ঘাটতি। নেতৃত্বে থাকা ব্যক্তিদের অন্তত কোম্পানির আর্থিক বিবরণী ও আর্থিক বিশ্লেষণ বোঝার সক্ষমতা থাকতে হবে। তা না হলে ডিজিটাল ঝুঁকি শনাক্তকরণ বিনিয়োগকারী সুরক্ষা বা বাজারের স্থিতিশীলতা নিয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া কঠিন।

বিনিয়োগকারীদেরও বোঝাপড়ার ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, অনেকে যথেষ্ট জ্ঞান ও পড়াশোনা ছাড়াই বাজারে বিনিয়োগ করেন। ফলে ক্ষতির মুখে পড়েন।

তবে এই ক্ষতির দায় শুধু বিনিয়োগকারীর ওপর চাপিয়ে না দিয়ে এর দায় নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ ও কোম্পানি ব্যবস্থাপকদের ওপরও বর্তায় বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজারের কাঠামোগত সংস্কারের পাশাপাশি নেতৃত্বের সক্ষমতা বাড়ানোও জরুরি। বাজার সম্পর্কে দক্ষ নেতৃত্ব থাকলে চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব।

পুঁজিবাজার সংস্কারে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ফল আসবে বলে আশা প্রকাশ করেন মিনহাজ মান্নান।

তিনি বলেন, বিশেষ করে মানহীন আইপিও বাজারে আসা ঠেকাতে নতুন নীতিমালা করা হচ্ছে। শক্তিশালী যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দুর্বল কোম্পানির আইপিও ঠেকানো গেলে বিনিয়োগকারীদের অর্থ হারানোর ঝুঁকি কমবে।

তবে শুধু আইপিও অনুমোদনের প্রক্রিয়া কঠোর করলেই হবে না, বিনিয়োগকারীদের অর্থ কোথায় যাচ্ছে এবং কোম্পানিগুলো সেই অর্থ কীভাবে ব্যবহার করছে, তা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন ডিএসইর এই পরিচালক। তার মতে, যাদের ওপর বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল, আগে তারাই অনেক ক্ষেত্রে সেই অর্থের যথাযথ ব্যবহার করতে পারেননি। এ কারণে মিউচুয়াল ফান্ডের কাঠামোতেও পরিবর্তন আনা প্রয়োজন।

ডিএসই পরিচালক পুঁজিবাজারের অবকাঠামোগত উন্নয়নে কেন্দ্রীয় ডিপোজিটরি ব্যবস্থা বা সিডিএল দ্রুত চালু করার ওপর জোর দেন।

শেয়ারবাজারঢাকা স্টক এক্সচেঞ্জমিনহাজ মান্নান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়