Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচক কমলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৭:৫০
সূচক কমলেও লেনদেন বেড়েছে

ফাইল ছবি

দেশের শেয়ারবাজারে সপ্তাহের শুরুতে সূচক ও লেনদেনের মিশ্র প্রবণতায় দিন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের প্রথমে সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হলেও কিছু সময় পরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে এরপর টানা পতনে শেষ হয় লেনদেন। যদিও সূচক সামান্য কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে দেশের শেয়ারবাজার টালমাটাল। এর মধ্যে আজ থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। যার নেতিবাচক প্রভাব পড়বে উৎপাদন ও পরিবহন ব্যবস্থায়। এমন অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে বিনিয়োগকারীরা বর্তমানে কিছুটা ‘ওয়েট অ্যান্ড সি’ মুডে আছেন। বিশেষ করে বড় খাতের শেয়ারগুলোতে দরপতন বাজারকে চাপে রাখছে। এর মাঝেও আজ প্রকৌশল এবং বীমা খাতের শেয়ারে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ ছিল লক্ষণীয়।

অস্থিতিশীল বাজারেও ডিএসইতে বীমা খাতের লেনদেন হওয়া প্রায় ৯১ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। লেনদেন হওয়া ৪৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪০টির এবং দর কমেছে ৪টির।

সম্প্রতি দেখা গেছে, যেসব কার্যদিবসে ডিএসইর সূচক চাপে থাকে, ঠিক সেই দিনগুলোতেও বীমা খাতের কোম্পানিগুলোর দাপটে বাজারের লেনদেনের গতি বজায় থাকছে।

লেনদেন এবং দর বাড়ার তালিকার শীর্ষ ২০ কোম্পানির মধ্যে প্রায়ই ৫ থেকে ৯টি কোম্পানিই থাকছে বীমা খাতের। সাধারণ বীমা এবং জীবন বীমা—উভয় খাতেই এই প্রবণতা লক্ষণীয়। এদিকে, রবিবার আগ্রহ হারিয়েছে খাদ্য খাতের শেয়ার। এই খাতের লেনদেন হওয়া ২১টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৮টির আর বেড়েছে ৩টির।

রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.১৭ শতাংশ বা ৯.৩০ পয়েন্ট কমে ৫২৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। বড় মূলধনী কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ প্রায় অপরিবর্তিত রয়েছে। শরিয়াহ পরিপালন করা কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচকও ৪.২২ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৬২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া ৪০৪টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ২২৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। লেনদেন হয়েছে ৮১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক সিএএসপিআই ৯.৯ পয়েন্ট কমে ১৪৭৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ১৯৮ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৮টির এবং কমেছে ১০৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টির। আজ লেনদেন হয়েছে ৪১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রানার অটোমোবাইলস পিএলসি। এই প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে ৯.৯৫ শতাংশ। ২১ কোটি ৫৬ লাখ টাকার ৫১ লাখ ৭৭ হাজার ৫১৩টি শেয়ার হাতবদল হয়েছে। ৯.৯৪ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে জনতা ইন্স্যুরেন্স পিএলসি। ৫৫ লাখ টাকার ১৫ লাখ ১৮ হাজার ১৭৩টি শেয়ার হয়েছে হাতবদল। সোনার বাংলা ইন্স্যুরেন্স পিএলসির দর বেড়েছে ৯,৯৮ শতাংশ। এর পরে রয়েছে প্রাইম টেক্সটাইল লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফনিক্স ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

শেয়ারবাজারসূচকঢাকা স্টক এক্সচেঞ্জ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise