Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

৩০ শতাংশ শেয়ারের ‘শিকল’ থেকে মুক্তি পাচ্ছে পুনর্গঠিত কোম্পানি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:১৯
৩০ শতাংশ শেয়ারের ‘শিকল’ থেকে মুক্তি পাচ্ছে পুনর্গঠিত কোম্পানি

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের যে কঠিন আইনি বেড়াজাল ছিল, বিশেষ ক্ষেত্রে তা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবারের কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে যে, প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক পুনর্গঠিত পর্ষদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা আর বাধা হয়ে দাঁড়াবে না। ফলে পর্ষদ পুনর্গঠন হওয়া কোম্পানিগুলোর মূলধন সংগ্রহের পথ এখন উন্মুক্ত হলো।

২০১০ সালের ভয়াবহ ধসের পর দেখা গিয়েছিল, অনেক কোম্পানির উদ্যোক্তারা তাদের হাতে থাকা শেয়ার উচ্চমূল্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দিয়ে পর্ষদ থেকে সটকে পড়েছিলেন। এতে কোম্পানির ওপর তাদের কোনো দায়বদ্ধতা থাকত না। এই ‘অনৈতিক’ প্রবণতা ঠেকাতে এবং পর্ষদের দায়বদ্ধতা নিশ্চিত করতে ২০১১ সালে বিএসইসি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা দেয়— তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।

গত বছরগুলোয় এই আইনের ইতিবাচক ও নেতিবাচক—উভয় দিকই দেখা গেছে। ইতিবাচক দিক ছিল, পরিচালকরা শেয়ার বিক্রি করে পালিয়ে যাওয়ার সুযোগ পাননি। তবে বড় নেতিবাচক প্রভাব পড়েছিল দুর্বল বা ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর ওপর।


আরও পড়ুন

৩১ হাজার টিকিট, প্রথম ৩০ মিনিটেই হিট ৯৩ লাখ

১৩ মে ২০২৬

দেখা গেছে, অনেক কোম্পানির পর্ষদ অনিয়ম বা অব্যবস্থাপনার কারণে নিয়ন্ত্রক সংস্থা ভেঙে দিয়েছে। কিন্তু নতুন যে পর্ষদ দায়িত্ব নিয়েছে, তাদের পক্ষে রাতারাতি বাজার থেকে ৩০ শতাংশ শেয়ার কেনা সম্ভব ছিল না। ফলে আইন অনুযায়ী কোম্পানিগুলো মূলধন বাড়ানোর (রাইট বা বোনাস শেয়ার ইস্যু) কোনো সুযোগ পেত না। টাকা ছাড়া ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়ায় অনেক ভালো সম্ভাবনাময় কোম্পানিও রুগ্ণ হয়ে পড়েছিল, যা সাধারণ বিনিয়োগকারীদের বছরের পর বছর লভ্যাংশহীন করে রেখেছিল।


বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিএসইসির আজকের এই নির্দেশনার ফলে শেয়ারবাজারে তিনটি বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যেসব কোম্পানির পর্ষদ পুনর্গঠিত হয়েছে কিন্তু মূলধনের অভাবে ব্যবসা করতে পারছিল না, তারা এখন রাইট শেয়ার বা বন্ডের মাধ্যমে বাজার থেকে টাকা তুলতে পারবে। এতে কোম্পানিগুলোর উৎপাদনে ফেরার এবং মুনাফা করার পথ প্রশস্ত হলো।

অনেক সময় নতুন বিনিয়োগকারী বা কোনো বড় গ্রুপ দুর্বল কোম্পানির দায়িত্ব নিতে চায়। কিন্তু ৩০ শতাংশ শেয়ারের বাধ্যবাধকতা থাকায় তারা পিছিয়ে যেত। এখন এই নিয়মের শিথিলতা নতুন বড় বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। যেসব বিনিয়োগকারীর টাকা বছরের পর বছর বন্ধ থাকা বা লোকসানি কোম্পানিতে আটকে ছিল, কোম্পানিগুলো মূলধন সংগ্রহ করে ব্যবসা শুরু করলে শেয়ারের দাম এবং লভ্যাংশ পাওয়ার সম্ভাবনা বাড়বে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক আল আমীন আগামীর সময়কে বলেছেন, এই আইনের কারণে বোনাস এবং রাইট শেয়ার দিতে পারতো না এটা ঠিক, কিন্তু কোম্পানি যদি মুনাফা করে তার বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ায় কোনো বাধা ছিল না। এখন কোনো রাইট এবং বোনাস দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত থাকল না। এই ক্ষেত্রে সুশাসন নিশ্চিতে কিছু শর্ত থাকা দরকার ছিল। এই খবরে কোম্পানিগুলো লাভবান হবে কি না বলা যাচ্ছে না। তবে বাজারে গুজব ছড়িয়ে অনেক কোম্পাানির শেয়ারে কারসাজি হবে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি, আইন যখন অতিরিক্ত কঠোর হয়, তখন তা অনেক সময় উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। বিএসইসির এই সিদ্ধান্তটি মূলত একটি ‘ব্যালেন্সিং অ্যাক্ট’। তবে আমাদের একটি বিষয়ে সতর্ক থাকতে হবে— মূলধন উত্তোলনের এই সুযোগ নিয়ে পুনর্গঠিত পর্ষদ যেন নতুন করে সাধারণ বিনিয়োগকারীদের ওপর শেয়ারের বোঝা চাপিয়ে না দেয়। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই হবে এই আইনের সাফল্যের মূল চাবিকাঠি।

শেয়ারবাজারবিএসইসিবিনিয়োগকারী
    শেয়ার করুন:
    Advertisement
    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১২

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    advertiseadvertise