দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটির ‘নো’

শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ সালের ব্যবসায় লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে পপুলার লাইফ সব শেয়ারহোল্ডারের জন্য ২০ শতাংশ নগদ ও চার্টার্ড লাইফ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে লোকসানে থাকা ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স
এই কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮.১০ টাকায়।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২২ সেপ্টেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ২০ জুলাই রেকর্ড ডেট ঠিক করা হয়েছে।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
এই কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৪৪ টাকায়।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ২২ জুলাই রেকর্ড ডেট ঠিক করা হয়েছে।
ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
এ কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২২.৬৫) টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১৪৮.০৫) টাকায়।
ফাস ফাইন্যান্সের ‘নো ডিভিডেন্ডসহ’ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। তবে এজিএমে অংশগ্রহনে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ৩০ জুলাই রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।




