ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ কমেছে

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিংয়ের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৮ টাকা ২৭ পয়সা। অর্থাৎ এক বছরে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১ টাকা ৬১ পয়সা।
এদিকে ২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ১৫ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৮৯ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এক বছরে এনএভিপিএস বেড়েছে ৪ টাকা ১৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৯ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।



