মেঘনা পেট্রোলিয়ামের ২১০ লভ্যাংশ ঘোষণা

মেঘনা পেট্রোলিয়াম
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে মেঘনা পেট্রোলিয়াম ২১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মেঘনা পেট্রোলিয়ামের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৩ টাকা ৩২ পয়সা। আর গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২১ টাকা ৮৩ পয়সায়।
কোম্পানিটির ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আর গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৬৫ পয়সায়।
ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য আগামী ২৯ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।



