Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

১৭ কর্মীর চাকরির অবসান আইন মেনেই: ডিএসই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:৪২
১৭ কর্মীর চাকরির অবসান আইন মেনেই: ডিএসই

গ্রাফিকস: আগামীর সময়

১৭ জন কর্মীর চাকরির অবসান নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ডিএসই জানিয়েছে, চাকরির অবসানের সিদ্ধান্তটি কোনো আকস্মিক বা শাস্তিমূলক পদক্ষেপ নয়; বরং দীর্ঘমেয়াদি সাংগঠনিক রূপান্তর কার্যক্রমের অংশ হিসেবে আইন ও প্রতিষ্ঠানের নিয়মনীতি অনুসরণ করেই নেওয়া হয়েছে।

আজর রবিবার ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো প্রয়োজনের ভিত্তিতে কর্মীর চাকরির অবসান একটি স্বীকৃত ও আইনসম্মত ব্যবস্থাপনা প্রক্রিয়া। ব্যবসায়িক বাস্তবতা, সাংগঠনিক পুনর্গঠন, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত পরিবর্তন এবং ভবিষ্যৎ কৌশলগত প্রয়োজন বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠান সময় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। দেশের শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী করতে ২০২২ সাল থেকে দীর্ঘমেয়াদি সাংগঠনিক রূপান্তর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে কিছু পদে পরিবর্তন আনা হয়েছে এবং সীমিত সংখ্যক কর্মীর চাকরির অবসান করা হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ডিএসইতে বর্তমানে কর্মরত প্রায় ৩৫০ জন কর্মীর মধ্যে ১৭ জনের চাকরির অবসান করা হয়েছে, যা মোট জনবলের ৫ শতাংশেরও কম। এ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত বিবেচনা বা বৈষম্যের আশ্রয় নেওয়া হয়নি। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি প্রয়োজন, কার্যকারিতা ও ব্যবসায়িক স্বার্থ বিবেচনা করেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২৬ এবং ডিএসইর বিদ্যমান সার্ভিস রুল অনুযায়ী চাকরির অবসানের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আইন অনুযায়ী নির্ধারিত নোটিশ প্রদান অথবা নোটিশের পরিবর্তে ক্ষতিপূরণ দিয়ে নিয়োগকর্তা চাকরির অবসান করতে পারেন। আইন অনুযায়ী চার মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণের বিধান থাকলেও বিদায়ী কর্মীদের প্রতি মানবিক বিবেচনায় অতিরিক্ত আরও দুই মাসের বেতন দেওয়া হয়েছে। ফলে প্রত্যেক কর্মীকে মোট ছয় মাসের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

এ ছাড়া কর্মীদের চাকরির মেয়াদ অনুযায়ী ফাইনাল সেটেলমেন্টের আওতায় প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অব্যবহৃত ছুটির নগদায়নসহ অন্যান্য সব পাওনা পরিশোধ করা হবে বলেও জানিয়েছে ডিএসই। প্রতিষ্ঠানটি আরও জানায়, বিদায়ী কর্মীদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাদের অভিজ্ঞতা সনদ প্রদান এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার বিষয়েও ডিএসই সহযোগিতা করবে।

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি আইন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদায়ী কর্মীদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করে কর্তৃপক্ষ জানিয়েছে, ডিএসই একটি শক্তিশালী, দায়িত্বশীল ও ভবিষ্যতমুখী প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম অব্যাহত রাখবে।

ডিএসইঢাকা স্টক এক্সচেঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি