Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ব্যাংক খাতে কে এগিয়ে, কে পিছিয়ে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:১২
ব্যাংক খাতে কে এগিয়ে, কে পিছিয়ে

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ শুরু হয়েছে। এরমধ্যে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাতে মিশ্র চিত্র দেখা গেছে। একদিকে কয়েকটি ব্যাংক উল্লেখযোগ্য হারে মুনাফা বাড়িয়েছে, অন্যদিকে কিছু ব্যাংকের মুনাফা কমেছে এবং একটি ব্যাংকের লোকসান আরও বেড়েছে।

প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখিয়েছে মিডল্যান্ড ব্যাংক। ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৪৭ শতাংশ বেড়ে ০.৪২ টাকায় দাঁড়িয়েছে। দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ১ হাজার ২০০ শতাংশ, যা ছিল আলোচ্য সময়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

এর পরেই রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকটির অর্ধবার্ষিকে সমন্বিত ইপিএস ৮৩ শতাংশ বেড়ে ০.২২ টাকা হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৮৮ শতাংশ।

ব্র্যাক ব্যাংকও শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে। ব্যাংকটির সমন্বিত ইপিএস ৬৪ শতাংশ বেড়ে ৫.০৭ টাকায় উন্নীত হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৯০ শতাংশ। ব্যাংকটির ভাষ্য, নিট সুদ আয় ও বিনিয়োগ থেকে আয় বৃদ্ধির ফলে মুনাফা বেড়েছে।

অন্যদিকে উত্তরা ব্যাংকের সমন্বিত ইপিএস ৫৩ শতাংশ বেড়ে ২.২৩ টাকায় দাঁড়িয়েছে। কোম্পানির মতে, বিনিয়োগ থেকে আয়, কমিশন ও ফি-ভিত্তিক আয় বৃদ্ধি এবং ঋণ ও অগ্রিমের বিপরীতে প্রভিশন কম রাখার কারণে এ প্রবৃদ্ধি এসেছে। পাশাপাশি গ্রাহকের আমানত ও ব্যাংক ঋণ বৃদ্ধির ফলে পরিচালন নগদ প্রবাহও বেড়েছে।

এ ছাড়া এনসিসি ব্যাংকের সমন্বিত ইপিএস ১২ শতাংশ বেড়ে ২.০৮ টাকা হয়েছে। ব্যাংকটির ভাষ্য, বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এবং শেয়ারের বিপরীতে রাখা প্রভিশনের একটি অংশ পুনরুদ্ধার হওয়ায় মুনাফা বেড়েছে।

অন্যদিকে দীর্ঘদিন লোকসানে থাকা এনআরবি ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে মুনাফায় ফিরেছে। ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৩ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১.২৪ টাকা। ফলে ব্যাংকটির আর্থিক অবস্থার ১১০ শতাংশ উন্নতি হয়েছে।

তবে সব ব্যাংকের চিত্র ইতিবাচক নয়। স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ৯১ শতাংশ কমে মাত্র ০.০৩ টাকায় নেমে এসেছে। দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ৯৪ শতাংশ। ব্যাংকটির ভাষ্য, বিনিয়োগ থেকে মুনাফা, কমিশন, এক্সচেঞ্জ আর্নিংস ও ব্রোকারেজ আয় কমে যাওয়া এবং আমানত ও প্লেসমেন্টের বিপরীতে মুনাফা পরিশোধের ব্যয় বৃদ্ধির কারণে পরিচালন মুনাফা কমেছে, যা ইপিএসে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে আইসিবি ইসলামীক ব্যাংকের আর্থিক অবস্থার আরও অবনতি হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ৭১ শতাংশ বেড়ে ০.৭২ টাকায় দাঁড়িয়েছে। দ্বিতীয় প্রান্তিকেও লোকসান বেড়েছে ২৫ শতাংশ। ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ঋণাত্মক ২২.৭২ টাকা।

ব্যাংকগুলোর প্রকাশিত আর্থিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিনিয়োগ থেকে আয়, নিট সুদ আয় এবং কমিশন ও ফি-ভিত্তিক আয় বাড়াতে সক্ষম ব্যাংকগুলো ভালো মুনাফা করেছে। বিপরীতে বিনিয়োগ আয় ও ফি-ভিত্তিক আয়ে পতন এবং উচ্চ পরিচালন ব্যয়ের কারণে কয়েকটি ব্যাংকের মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।

ব্যাংক খাতশেয়ারবাজারমুনাফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি