Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারবাজার সংস্কারে আগামী ১২ মাসে দৃশ্যমান ফল: তানভীর গনি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৭:০৮
শেয়ারবাজার সংস্কারে আগামী ১২ মাসে দৃশ্যমান ফল: তানভীর গনি

সংগৃহীত ছবি

শেয়ারবাজারের টেকসই উন্নয়ন, বিনিয়োগকারী সুরক্ষা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারকে এগিয়ে নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বহুমুখী সংস্কারমূলক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শেয়ারবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি।

তিনি বলেন, আগামী ১২ মাসের মধ্যে এসব সংস্কারের ইতিবাচক ফল শেয়ারবাজারে দৃশ্যমান হবে। এর মাধ্যমে দেশের শেয়ারবাজার একটি শক্তিশালী ও ভিন্ন রূপ লাভ করবে।

আজ রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’।

গনি বলেন, বিএসইসির বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে আন্তর্জাতিক সিকিউরিটিজ কমিশনগুলোর সংগঠন আইওএসসিওর (আইওএসকো) মিশন স্টেটমেন্টের মূল লক্ষ্য বিনিয়োগকারী সুরক্ষা, আস্থা এবং ন্যায্য ও দক্ষ ব্যবস্থা গড়ে তোলার ওপর ভিত্তি করে কাজ করছে। বাজার সংস্কারের ক্ষেত্রে নিয়ন্ত্রণব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিএসইসির নেওয়া উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন সার্বক্ষণিকভাবে কাজ করছে। ডাইরেক্ট লিস্টিং রুলস পরিমার্জন করা হয়েছে। একই সঙ্গে আইপিও পাওয়ার প্রক্রিয়া ১৮ মাস থেকে কমিয়ে তিন মাসে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আইপিও প্রসিডিংস রুলস সহজ করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দেশের শেয়ারবাজারের সুনাম অক্ষুণ্ণ রাখতে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। বাজারের অদক্ষতা দূর করতে সার্কিট ব্রেকার ব্যবস্থাতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুরক্ষায় আইপিএস প্রোটেকশন ফান্ড থেকে অর্থ বিতরণ শুরু হয়েছে বলেও জানান গনি। পাশাপাশি সাধারণ মানুষের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সহজ করতে মিউচুয়াল ফান্ডের নিয়মকানুন সরল ও যুগোপযোগী করা হয়েছে।

শেয়ারবাজারে বিনিয়োগের পরিধি বাড়াতে বন্ড মার্কেট, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটি) এবং স্থানীয় মুদ্রার বন্ড নিয়ে কাজ চলছে বলে জানান তিনি। এর মাধ্যমে বাজারের পাইপলাইন শক্তিশালী হওয়ার পাশাপাশি বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বাজারের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণে মার্কেট ক্যাপিটালাইজেশন-টু-জিডিপি এবং গড় দৈনিক লেনদেনের পরিমাণের মতো সূচকগুলো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

গনি বলেন, দেশের বড় পেনশন ও বীমা খাতের অর্থ দীর্ঘমেয়াদি বিনিয়োগে শেয়ারবাজারে আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে বাজারে দীর্ঘমেয়াদি অর্থের জোগান বাড়বে।

শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে প্রতি মাসে নিয়মিত সমন্বয় সভা শুরু হয়েছে বলে জানান তিনি।

বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শেয়ারবাজারে অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে সঠিক জ্ঞান ও বিজ্ঞানের প্রয়োজন রয়েছে। তা না হলে বিনিয়োগকারীদের অপ্রয়োজনীয় আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়। এ জন্য আর্থিক জ্ঞানবিষয়ক কার্যক্রম আধুনিকায়ন এবং নতুন ওয়েবসাইট চালুর মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতন করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, চলমান সংস্কার বাস্তবায়নের ফলে আগামী ১২ মাসের মধ্যে শেয়ারবাজারে এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে এবং দেশের শেয়ারবাজার আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।

শেয়ারবাজারতানভীর গনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে