Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

খসড়া মার্জিন বিধিমালা প্রণয়ন

স্থিতিশীল বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় নিতে হবে

কে বি এম মঈন উদ্দিন চিশতী
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৪
স্থিতিশীল বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় নিতে হবে

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা-২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে। এ বিষয়ে অংশীজনদের মতামত আহ্বান করা হয়েছে। তবে খসড়া সংশোধনীর কিছু প্রস্তাব বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে শুরু করেছে। বিশেষ করে, সাধারণ বীমা খাতে। ফলে খসড়ার কয়েকটি বিষয় নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন।

খসড়ায় সর্বশেষ নিরীক্ষিত বার্ষিক ইপিএসকে গুরুত্ব দেওয়া হলেও, কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা ও বাজারের স্বাভাবিক প্রাইস ডিসকভারির জন্য টিটিএম ইপিএস বেশি কার্যকর। তাই মার্জিন সুবিধা নির্ধারণের ভিত্তি হিসেবে বার্ষিক ইপিএসের বদলে টিটিএম ইপিএস বিবেচনা করা অধিক যৌক্তিক।

খসড়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য বুক ভ্যালুর তিন গুণ মার্জিন সুবিধা থাকলেও সাধারণ বীমা কোম্পানির ক্ষেত্রে তা মাত্র এক গুণ। এমন ভিন্ন নীতির সপক্ষে রিস্ক অ্যাসেসমেন্ট, রেগুলেটরি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (আরআইএ) বা তথ্যভিত্তিক বিশ্লেষণ থাকা প্রয়োজন। কিন্তু খসড়ায় এর কোনো যৌক্তিক ব্যাখ্যা না থাকায় এই বৈষম্য বাজারে প্রশ্নের জন্ম দিয়েছে।

লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে বিদ্যমান মার্জিন অনুপাত বহাল রাখলে বিধিমালা সহজীকরণের লক্ষ্য পূরণ হবে না। একইভাবে এসএমই বোর্ডের সব কোম্পানিকে মার্জিন সুবিধার বাইরে রাখার পরিবর্তে আর্থিক সক্ষমতা, করপোরেট গভর্ন্যান্স, টিটিএম ইপিএস ও তারল্যের ভিত্তিতে যোগ্য কোম্পানিগুলোকে শর্তসাপেক্ষে মার্জিন সুবিধা দেওয়া যেতে পারে।

লেনদেন চলাকালে গুরুত্বপূর্ণ খসড়া প্রকাশ বাজারে অনিশ্চয়তা ও ইনফরমেশন অ্যাসিমমেট্রি তৈরি করেছে। অসম্পূর্ণ তথ্যের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অস্থিরতা এড়াতে এমন খসড়া বাজার বন্ধের পর প্রকাশ করা উচিত। বর্তমানে প্রধান উদ্বেগ ফোর্সড সেলের ঝুঁকি। খসড়া প্রকাশের পর সাধারণ বীমা খাতের শেয়ারে ব্যাপক বিক্রির চাপ ও দরপতন মার্জিন বিনিয়োগকারীদের ফোর্সড সেলের দিকে ঠেলে দিচ্ছে। পরে মতামতের ভিত্তিতে খসড়াটি সংশোধন করা হলেও, এরই মধ্যে ফোর্সড সেলের শিকার বিনিয়োগকারীদের ক্ষতি কীভাবে পূরণ হবে? তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগে এমন পরিস্থিতি তৈরি হওয়া ঠিক নয়, যাতে বিনিয়োগকারীরা স্থায়ী ক্ষতির সম্মুখীন হন।

খসড়া বিধিমালার ওপর জনমত আহ্বানের মূল উদ্দেশ্য হলো অংশীজনদের মতামতের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ নীতি প্রণয়ন করা। কিন্তু মতামত গ্রহণ চলাকালে বাজারে বড় দরপতন ও ফোর্সড সেলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে এই প্রক্রিয়ার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়। বর্তমান খসড়ায় সব পক্ষের মতামতের প্রতিফলন নিয়ে ব্যাপক সংশয় রয়েছে।

আশা করি, কমিশন অংশীজনদের মতামত বিবেচনা করে বাজার স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় মার্জিন বিধিমালা চূড়ান্ত করবে।

লেখক: সাবেক চেয়ারম্যান, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি ও প্রেসিডেন্ট, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

বিএসইসিবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনবিধিমালা-২০২৫
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি