Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

তথ্য যাচাই করে বিনিয়োগ করুন: সিএসই চেয়ারম্যান

agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৭:৪২
তথ্য যাচাই করে বিনিয়োগ করুন: সিএসই চেয়ারম্যান

ছবি: আগামীর সময়

গুজব ও যাচাই না করা তথ্যের ভিত্তিতে শেয়ারবাজারে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান। তিনি বলেছেন, বিনিয়োগের আগে কোম্পানির ব্যবসায়িক মডেল আর্থিক সক্ষমতা ও ব্র্যান্ড ইমেজসহ বিভিন্ন বিষয় যাচাই করতে হবে। তাহলেই বিনিয়োগকারীর মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে।

মঙ্গলবার ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

একেএম হাবিবুর রহমান বললেন, ভবিষ্যতের জন্য একজন বিনিয়োগকারীকে তিনটি বিষয় গুরুত্ব দিতে হবে। এগুলো হলো- বিনিয়োগের স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ করা।

তিনি বলেন, শেয়ারবাজার কখনো এক ধারায় চলে না। বাজারে উত্থান-পতন থাকবেই। তাই বিনিয়োগকারীদের সব অর্থ একটি জায়গায় বিনিয়োগ না করে পোর্টফোলিও বৈচিত্র্যপূর্ণ করতে হবে। বাজারে মন্দা দেখা দিলে যাতে একটি বিনিয়োগের ক্ষতি অন্য বিনিয়োগ দিয়ে সামাল দেওয়া যায় সে ব্যবস্থা রাখতে হবে।

সিএসই চেয়ারম্যান মত দেন, শুধু বিনিয়োগের অর্থ সুরক্ষিত রাখলেই হবে না। নিজের জীবনযাপনের জন্যও পর্যাপ্ত তারল্য বা নিরাপদ অর্থ হাতে রাখতে হবে। বাজার খারাপ থাকলে দৈনন্দিন খরচ মেটাতে যেন বিনিয়োগ কম দামে বিক্রি করতে না হয় সেদিকেও বিনিয়োগকারীদের নজর দিতে হবে।

তিনি বলেন, শেয়ারবাজার স্বল্পমেয়াদি লাভের জায়গা নয়। দীর্ঘমেয়াদি মানসিকতা নিয়ে বিনিয়োগ করতে হবে। বাজারের উত্থান-পতনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেই অনুযায়ী নিজের আর্থিক সক্ষমতা ও মানসিক প্রস্তুতি তৈরি করতে হবে।

গুজব থেকে নয় আত্মবিশ্বাস আসবে জ্ঞান থেকে

একেএম হাবিবুর রহমান বলেন, গুজব বা অপপ্রচারের ওপর ভিত্তি করে কোনো বিনিয়োগে আত্মবিশ্বাস তৈরি হতে পারে না। নিজের আত্মবিশ্বাস তৈরি করতে হলে বিনিয়োগকারীকে আর্থিক বিষয়ে শিক্ষিত হতে হবে এবং সঠিক তথ্য সংগ্রহ করতে হবে।

তিনি বলেন, যে কোম্পানিতে বিনিয়োগ করা হচ্ছে সেটির ব্যবসায়িক মডেল ভালো কি না কোম্পানির আর্থিক অবস্থা কেমন এবং ব্র্যান্ড ইমেজ কেমন এসব বিষয় যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। তথ্যভিত্তিক সিদ্ধান্তই বিনিয়োগকারীর প্রকৃত আত্মবিশ্বাস তৈরি করবে।

সিএসই চেয়ারম্যান উল্লেখ করেন, বাজারে নিবন্ধিত ও নিয়ন্ত্রিত পরামর্শসেবা চালু করা হলে বিনিয়োগকারীদের ভুল পথে নেওয়ার সুযোগ কমতে পারে। তবে শুধু নিবন্ধিত সেবা চালু করলেই হবে না। নিবন্ধনের বাইরে কেউ যাতে একই ধরনের সেবা দেওয়ার নামে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে না পারে সেদিকেও নজর রাখতে হবে।

তিনি বলেন, একজন বিনিয়োগকারী যতই বাজার সম্পর্কে জানুন না কেন অতিরিক্ত লাভের লোভে পড়লে সেই জ্ঞানও কাজে আসবে না। আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দেখে লোভে পড়ে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে।

একেএম হাবিবুর রহমান বললেন, বিনিয়োগকারীদের নিজেদের সংযত থাকতে হবে। যাচাই করা তথ্যের বাইরে কোনো অননুমোদিত উৎসের তথ্য বা গুজবের ভিত্তিতে বিনিয়োগ করা উচিত নয়। একজন ভবিষ্যৎ-প্রস্তুত বিনিয়োগকারী হতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি নিজের লোভ নিয়ন্ত্রণ করাও জরুরি।

বিনিয়োগসিএসই চেয়ারম্যানএকেএম হাবিবুর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়