Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

কয়েক কোম্পানির কাঁধেই মুনাফা

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৪:০১
কয়েক কোম্পানির কাঁধেই মুনাফা

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে উঠে এসেছে এক মিশ্র চিত্র। আলোচ্য সময়ে ৪৩টি সাধারণ বীমা কোম্পানি সম্মিলিতভাবে ৫৯২ কোটি ৪৫ লাখ টাকা মুনাফা করলেও, এ সাফল্য সব কোম্পানির ক্ষেত্রে সমান নয়। মূলত হাতেগোনা কয়েকটি বড় কোম্পানির কাঁধেই ভর করে আছে পুরো খাতের প্রবৃদ্ধি। অন্যদিকে, বেশ কিছু প্রতিষ্ঠান আটকে আছে নামমাত্র মুনাফায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, অর্জিত মুনাফার বিপরীতে ৪২টি কোম্পানি মোট ২৮২ কোটি ৩৯ লাখ টাকা লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে, যা মোট মুনাফার প্রায় ৪৮ শতাংশ। এর মধ্যে ব্যতিক্রম শুধু অগ্রণী ইন্স্যুরেন্স; তারা শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশই ঘোষণা করতে পারেনি। মূলত প্রিমিয়াম আয় হ্রাস এবং ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধির কারণেই কোম্পানিটির নিট মুনাফায় ধস নেমেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সাধারণ বীমা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির মোট মুনাফা দাঁড়িয়েছে ৮৮ কোটি ৫৫ লাখ টাকা এবং ইপিএস হয়েছে ৮ টাকা ৪২ পয়সা। মুনাফার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, যার মুনাফা ৫৪ কোটি ৫১ লাখ টাকা এবং ইপিএস ৫ টাকা ৪৪ পয়সা। তালিকায় পরবর্তী অবস্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪৪ কোটি ৭০ লাখ, প্রগতি ইন্স্যুরেন্সের ৪১ কোটি ৮৭ লাখ এবং সিটি ইন্স্যুরেন্সের ২৩ কোটি ১৮ লাখ টাকা মুনাফা হয়েছে।

এ বিষয়ে রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) বাদল চন্দ্র রাজবংশী আগামীর সময়কে বলেছেন, ‘কারও সঙ্গে কোনো প্রতিযোগিতা করে নয়, নিজেদের মতো করে ব্যবসা করি এবং কোনো অনিয়ম করিনি। এ ছাড়া কর্মীদের কোনো কমিশন দিইনি। এ কারণে মুনাফা বেশি হয়। ভবিষ্যতে কোনো বড় দুর্ঘটনা না ঘটলে, এভাবেই চলবে।’

উল্লেখযোগ্য মুনাফাকারী অন্যান্য কোম্পানির মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান শক্ত অবস্থান ধরে রেখেছে। এর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স অর্জন করেছে ২১ কোটি ২৮ লাখ টাকা মুনাফা। কাছাকাছি অবস্থানে থাকা সেনা ইন্স্যুরেন্সের ২০ কোটি ৬৬ লাখ, পিপলস ইন্স্যুরেন্সের ১৯ কোটি ৩৬ লাখ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৪০ লাখ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১৪ কোটি ৭০ লাখ টাকা মুনাফা করেছে।

অন্যদিকে, তুলনামূলক কম মুনাফা করেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোনার বাংলা ইন্স্যুরেন্স মাত্র ২ কোটি ৯০ লাখ টাকা মুনাফা করেছে, যেখানে প্রতিষ্ঠানটির ইপিএস দাঁড়িয়েছে ৬৯ পয়সা। এরপরই অবস্থান করছে অগ্রণী ইন্স্যুরেন্স, যার মুনাফা হয়েছে মাত্র ৬৫ লাখ টাকা এবং ইপিএস ১৮ পয়সা। তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। বর্তমানে এই কোম্পানির মুনাফা দাঁড়িয়েছে মাত্র ৬৪ লাখ টাকা আর ইপিএস হয়েছে ১৬ পয়সা।

শেয়ারবাজারসাধারণ বীমামুনাফাঢাকা স্টক এক্সচেঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!