Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

উইলিয়ামস সোয়েটার্সের ১৩ কোটি টাকা রাজস্ব ফাঁকি

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪
উইলিয়ামস সোয়েটার্সের ১৩ কোটি টাকা রাজস্ব ফাঁকি

উইলিয়ামস সোয়েটার্স লিমিটেডের বিরুদ্ধে ১২ কোটি ৯০ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি বন্ড ও বিনামূল্যে আমদানির (এফওসি) সুবিধায় আনা কাঁচামাল খোলাবাজারে বিক্রি এবং মেশিনারিজ আমদানিতে অনিয়ম করেছে বলে জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) প্রাথমিক তদন্তে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে। ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিষ্ঠানটি কত টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে, তা নির্ধারণে অধিকতর তদন্ত চলছে।

গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইআইডির অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটি বন্ড এবং এফওসি সুবিধার আওতায় চীন ও ভারত থেকে কাঁচামাল আমদানি করেছে। এসব সুবিধায় আমদানি করা পণ্য নির্ধারিত শর্ত অনুযায়ী ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও সেগুলোর অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তিনটি বিল অব এন্ট্রির মাধ্যমে মোট ৩৭ টন কাঁচামাল আমদানি করে উইলিয়ামস সোয়েটার্স। এসব পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২ কোটি ৩ লাখ টাকা। এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা। আমদানি করা এসব কাঁচামাল খোলাবাজারে বিক্রি করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এ ছাড়া পিপিসি সুবিধায় ৫২৫টি মেশিনারিজ আমদানি করে সেগুলো বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ খাতে শুল্ক-কর ফাঁকির পরিমাণ প্রায় ১১ কোটি ৫৬ লাখ টাকা বলে জানিয়েছে অধিদপ্তর।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক হিসাবে, কাঁচামাল ও মেশিনারিজ আমদানিতে অনিয়মের মাধ্যমে মোট রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে মেশিনারিজ আমদানির ক্ষেত্রে ফাঁকির অঙ্কই সবচেয়ে বেশি।

উইলিয়ামস সোয়েটার্সএফওসিসিআইআইডিরাজস্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী