উইলিয়ামস সোয়েটার্স লিমিটেডের বিরুদ্ধে ১২ কোটি ৯০ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি বন্ড ও বিনামূল্যে আমদানির (এফওসি) সুবিধায় আনা কাঁচামাল খোলাবাজারে বিক্রি এবং মেশিনারিজ আমদানিতে অনিয়ম করেছে বলে জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) প্রাথমিক তদন্তে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে। ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিষ্ঠানটি কত টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে, তা নির্ধারণে অধিকতর তদন্ত চলছে।
গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়...