WUB-এ ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন

সংগৃহীত ছবি
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (WUB) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ও ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘ফাউন্ডিং ট্রেজারার মোরশেদা চৌধুরী অডিটোরিয়াম’-এ দুই দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নিয়ম-কানুন, শিক্ষার সুযোগ-সুবিধা, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সহায়তা সেবা সম্পর্কে ধারণা দিতে এ আয়োজন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়জীবনে একাডেমিক সাফল্য ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
WUB-এর রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা বক্তব্য দেন।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নুরুল ইসলাম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার এবং শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও আইকিউএসি (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মানসম্মত শিক্ষা ও একাডেমিক উৎকর্ষের ওপর গুরুত্বারোপ করেন। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শওকত আলী খান কারিগরি জ্ঞান, ব্যবহারিক শিক্ষা ও পেশাগত প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেছেন।
জয়েন্ট কন্ট্রোলার এম. সাইফুল হান্নান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম. মকবুল হোসেন পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দেন। জয়েন্ট রেজিস্ট্রার এ.এন.এম. আহসান তৌহিদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেবা সম্পর্কে জানান।
একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ-এর ডিন অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম একাডেমিক উৎকর্ষ, গবেষণা ও ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রস্তুত হওয়ার ওপর গুরুত্ব দেন।
কর্মসূচিতে বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা নিজেদের প্রত্যাশা ও অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে দুই দিনের এ আয়োজন শেষ হয়।



