Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের নবীনবরণ

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২২:৫৬
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের নবীনবরণ

সংগৃহীত ছবি

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইউ)-এর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর স্প্রিং-২০২৬ ও সামার-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার ড. মো. মঞ্জুর-ই-খোদা তারাফদার। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে বলেন, মানবসভ্যতার অগ্রযাত্রায় আলবার্ট আইনস্টাইন ও স্যার আইজ্যাক নিউটনের মতো বিজ্ঞানীদের অবদান অনন্য। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞান ও প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিশ্বব্যাপী আলোচিত। তাই সময়োপযোগী জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির পাশাপাশি এর সামাজিক, পরিবেশগত ও মানবিক প্রভাব সম্পর্কেও সচেতন থাকা অত্যন্ত জরুরি। আধুনিক জীবনযাত্রা, পরিবেশ দূষণ, মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার, জেনেটিক্যালি মডিফাইড খাদ্যসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবনী চিন্তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই।

ড. তারাফদার বলেন, বর্তমান বিশ্বে স্টার্টআপ, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতার চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্য কেবল একটি ডিগ্রি অর্জন নয়; বরং জ্ঞান, দক্ষতা, নেতৃত্বগুণ, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন যোগ্য পেশাজীবী হিসেবে নিজেকে গড়ে তোলা। তিনি নবীন শিক্ষার্থীদের নতুন জ্ঞান অনুসন্ধান, গবেষণামুখী মানসিকতা গড়ে তোলা এবং মানবকল্যাণে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. নাসিম আনজুম, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস; প্রফেসর খন্দকার কামালুজ্জামান, ডিন, ফ্যাকাল্টি অব ল'; মো. মশিউর রহমান, রেজিস্ট্রার; এবং প্রফেসর মো. আলাউদ্দিন মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক; শেখ মোসাদ্দেক কবির, পরিচালক (অর্থ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রধান, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুন উল মতিন, জয়েন্ট রেজিস্ট্রার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং স্প্রিং-২০২৬ ও সামার-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষা-নীতি, আধুনিক ল্যাবরেটরি, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং কর্মজীবন উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে একজন দক্ষ ও দায়িত্বশীল প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিয়মিত জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা এবং পেশাগত দক্ষতার সমন্বিত বিকাশ অপরিহার্য। তারা আরও উল্লেখ করেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আধুনিক শিক্ষার পরিবেশ, যুগোপযোগী ল্যাবরেটরি, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং বাস্তবমুখী পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয় এবং তাদের সফল শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন